
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা-বাগানে চা-কন্যা ঝর্ণা কুর্মীর হত্যাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ১১টায় শমশেরনগর চা-বাগানের খ্রিষ্টান মিশনের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গলের চা-কন্যা ও চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ঝর্ণা কুর্মীর হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে নারী চা-শ্রমিক, চা-ছাত্র যুব পরিষদ ও সাধারণ ছাত্রছাত্রীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ চা-বাগান কর্মচারী পরিষদের কোষাধ্যক্ষ তালুকদার মোন আমিনুর রহমান, পাত্রখোলা চা-বাগানের কর্মচারী চম্পক কুর্মী, শমশেরনগর চা-বাগানের শ্রমিক ও নারী নেত্রী মণি গোয়ালা ও ছাত্রী বর্ণা চাষা।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৮ মার্চ শ্রীমঙ্গলের নিজ বাসায় রহস্যজনকভাবে গলায় ফাঁস দেওয়া অবস্থায় চা-কন্যা ও চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা ঝর্ণা কুর্মীর মরদেহ উদ্ধার করা হয়। এটি আত্মহত্যা হতে পারে না, কারণ মরদেহের পা দুটি মেঝের সঙ্গে ছিল। পুলিশ মরদেহ উদ্ধারকালে এ ব্যাপারে সন্দেহ পোষণ করে। এ ঘটনায় নিহত স্কুলশিক্ষিকার কাকা রামপ্রসাদ কুর্মী বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তাঁর স্বামী ব্যাংক কর্মকর্তা সঞ্জয় কুর্মীকে গ্রেপ্তার করে।
বক্তারা আরও বলেন, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে কিছুটা দাম্পত্য বিরোধ ছিল। এ কারণেই হয়তো পরিকল্পিতভাবে হত্যা করে গলায় ফাঁস দেওয়া হয়। পুলিশ যেহেতু স্বামীকে গ্রেপ্তার করেছে, এখন তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এ ছাড়া মানববন্ধন ও প্রতিবাদ সভায় একাত্মতা প্রকাশ করেন বাংলাদেশ চা-বাগান কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ।

সারা দেশের অধস্তন আদালতে বর্তমানে বিচারক আছেন ২ হাজার ২৩৭ জন। তাঁদের মধ্যে প্রেষণ, মন্ত্রণালয়ে সংযুক্তি, শিক্ষা ছুটি, মাতৃত্বকালীন ছুটিসহ নানা কারণে চার শতাধিক বিচারককে আদালতের বিচারকাজ থেকে দূরে থাকতে হয় সারা বছর। তাতে আদালতের বিচারকাজ করছেন ১ হাজার ৮৩৭ বিচারক।
২ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে কাছিকাটা আত্রাই টোল প্লাজা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের ব্যবহত একটি পিকআপ ভ্যান, একটি সেচ মোটরসহ চুরির সরঞ্জাম জব্দ করা হয়।
২ ঘণ্টা আগে
জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট স্মৃতি আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের খেলা চলাকালে অধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর এবং শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে কয়েক শিক্ষার্থীর বিরুদ্ধে। আজ শনিবার দুপুরে কলেজ মাঠে খেলা চলাকালে এসব ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
দুই ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন ছাত্রলীগের নাটোর জেলা শাখার সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস। রাকিবুল হাসান জেমসের বাবা আবুল কালাম আজাদ নাটোর আধুনিক সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ছিলেন। জানাজায় অংশগ্রহণের জন্য দুই ঘণ্টা নির্ধারিত সময় শেষে কড়া পুলিশি....
৬ ঘণ্টা আগে