
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় কাঁচা চা পাতা চুরিতে বাধা দেওয়ায় চোরচক্রের হামলায় গুরুতর আহত হয়েছেন চা বাগানের এক পাহারাদার। এ ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বাগান এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন ক্ষুব্ধ চা শ্রমিকেরা।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার শমশেরনগর ইউনিয়নের ফাঁড়ি দেওছড়া চা বাগানে এই হামলার ঘটনা ঘটে।
আহত পাহারাদারের নাম রামরাজ গৌড় রাজু (৪৫)। তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে ক্যামেলিয়া হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোরে পার্শ্ববর্তী বস্তির লোকমান মিয়া, তাহির মিয়া, সালমান মিয়াসহ একদল চোর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দেওছড়া চা বাগানে প্রবেশ করে। তারা টিলা থেকে অবৈধভাবে কাঁচা চা পাতা তুলে কয়েকটি বস্তায় ভর্তি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় বাগানের পাহারাদার রামরাজ গৌড় তাঁদের বাধা দিলে চোরচক্রটি তাঁকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে আহত করে।
হামলার খবর ছড়িয়ে পড়লে আজ সকাল থেকেই দেওছড়া চা বাগানে বিক্ষোভ শুরু করেন চা শ্রমিকেরা। পরে দেওছড়া কালীমন্দিরসংলগ্ন মাঠে বাগান পঞ্চায়েত সভাপতি শংকর রবিদাসের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
পঞ্চায়েত সম্পাদক লছমি মাদ্রাজির পরিচালনায় সভায় বক্তব্য দেন শমশেরনগর চা বাগান ব্যবস্থাপক কামরুল জামান, ইউনিয়ন পরিষদ সদস্য ইয়াকুব মিয়া, মোহনলাল রবিদাস, নমিতা সিং, বাগান পঞ্চায়েত সম্পাদক লক্ষ্মীনারায়ণ রবিদাস, দিলিপ নাইডু প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, চা পাতা চোরচক্র ও হামলাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। না হলে চা বাগান দিয়ে যাওয়া বস্তির রাস্তা বন্ধ করে দেওয়া হবে। এক সপ্তাহের মধ্যে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।
ইউপি সদস্য ইয়াকুব মিয়াসহ স্থানীয় চা শ্রমিকেরা বলেন, ‘একটি চক্র প্রতিনিয়ত টিলা থেকে কাঁচা চা পাতা কেটে নিয়ে যাচ্ছে। এতে আমাদের নারী শ্রমিকেরা টিলায় গিয়ে পাতা না পেয়ে খালি হাতে ফিরে আসছেন এবং দৈনিক নির্ধারিত লক্ষ্য পূরণ করতে পারছেন না। এতে চা শিল্প ও শ্রমিক দুটোই ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
বিষয়টি নিশ্চিত করে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকে মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলছে।

খাগড়াছড়ির গুইমারায় শহীদ আক্রই, আথুই ও থৈইচিং মারমার স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রামেসু বাজারে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবি করেন বক্তারা। অনুষ্ঠানে দুই মিনিট নীরবতা পালন, শপথ পাঠ এবং প্রতিবাদী নাট্যকলা প্রদর্শন করা হয়।
৬ মিনিট আগে
মানিকগঞ্জের সিংগাইরে পরিবেশ সুরক্ষার ব্যবস্থা ছাড়া টায়ার পুড়িয়ে তেল উৎপাদন ও পরিবেশদূষণের অভিযোগে গ্রিন এনার্জি লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটি পাঁচ দিনের মধ্যে সম্পূর্ণ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে
কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে মুক্তির দাবিতে প্রায় ৩৪ ঘণ্টা ধরে অধ্যক্ষসহ ১৪ শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। গতকাল রোববার বেলা ১১টার দিকে প্রশাসনিক ভবনে ১৪ শিক্ষককে অবরুদ্ধ করে তাঁরা এ কর্মসূচি শুরু করেন। আজ সোমবার সন্ধ্যা ৯টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত
৩১ মিনিট আগে
নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিক পরিচয়ে একটি কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি এবং চালক ও সহকারীকে মারধরের অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লবের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।
৩৯ মিনিট আগে