
টানা বর্ষণ ও উজান থেকে মেনে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের ৪টি উপজেলা বন্যাকবলিত হয়ে পড়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত ১০ হাজার পরিবারের মানুষ। আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন প্রায় ২ হাজার মানুষ। এদিকে বন্যাকবলিত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট।
শনিবার (১১ জুলাই) সরেজমিনে দেখা যায়, মনু ও ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের ভাঙনে জেলা সদর, কমলগঞ্জ, রাজনগর ও কুলাউড়া উপজেলার ২৮টি ইউনিয়নের প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। রাজনগর ও সদর উপজেলার ১৯টি আশ্রয়কেন্দ্রে ২ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। জেলায় প্রায় ৫০ হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও খাবার বা সহযোগিতা এখনো মেলেনি। হাতেগোনা কিছু মানুষ খাবার পেলেও বেশির ভাগ বন্যার্তরা এখনো ত্রাণ পাননি।

এ ছাড়া জেলার কমলগঞ্জ উপজেলার পতনঊষার ও রহিমপুর এবং রাজনগর উপজেলার টেংরা, কামারচাক ও পাঁচগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবে অনেক বাড়িঘর ও আঙিনায় এখনো পানি রয়েছে। বেশির ভাগ দুর্গত এলাকায় সরকারি বা বেসরকারিভাবে ত্রাণ পৌঁছেনি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
জেলা প্রশাসক সূত্রে জানা যায়, জেলায় ৫টি উপজেলায় প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দী, ৩৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যাদুর্গত মানুষের জন্য ১ হাজার ৭৫০ পকেট শুকনো খাবার, ৯০ টন চাল ও ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের বাসিন্দা সাইফুর রহমান, হাওয়া বেগম ও সইফুল মিয়া বলেন, ‘৩ দিন ধরে আমরা পানিবন্দী। অনেকের ঘরে হাঁটুসমান পানি। এখনো সরকারি বা বেসরকারিভাবে কোনো খাবার পাইনি। যাদের ঘরে পানি উঠেছে তারা খুব কষ্টে দিন কাটাচ্ছেন। কেউ আত্মীয়ের বাড়িতে, আবার কেউ তুলনামূলক নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।’
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, জেলার নদ-নদীর পানি গতকাল রাত থেকে কমতে শুরু করেছে। আশা করি পানি দ্রুত নেমে যাবে।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, বন্যাদুর্গত মানুষের জন্য ইতিমধ্যে শুকনো খাবার, চাল ও নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীগুলো প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে তাদের সহায়তা নেওয়া হবে।

গত তিন দিনে উপজেলার ইশ্বরবা, মেগুরখির্দা, বলিদাপাড়া গ্রাম থেকে অন্তত পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। ১০ জুলাই দিবাগত রাতে বলিদাপাড়া গ্রামের বাসিন্দা রবিউল ইসলামের একটি বাছুরসহ দুইটি বড় গাভী এবং মেগুরখির্দা গ্রাম থেকে একটি গরু চুরি হয়েছে। এর এক দিন আগে ৯ জুলাই ইশ্বরবা গ্রামের আইয়ুব হোসেনের গোয়ালঘর...
২৫ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুত গতির কাভার্ড ভ্যানচাপায় রাকিব হাসান ও বিথী আক্তার নামে এক দম্পতি মারা গেছেন। অলৌকিকভাবে বেঁচে গেছে তাঁদের এক বছর বয়সী শিশুকন্যা। গুরুতর আহত শিশুকন্যাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে স্ত্রী বিথী আক্তার ও হাসপাতালে নেওয়ার পর স্বামী...
১ ঘণ্টা আগে
রাজধানীর খিলগাঁওয়ে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত সানজিদা আক্তার মারিয়া (১৮) লালমাটিয়া মহিলা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন...
১ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ী থেকে বগুড়ার সান্তাহার পোতা রেলগেট পর্যন্ত পশ্চিমাঞ্চল রেলপথের প্রায় ৭৭ কিলোমিটারজুড়ে শত শত কংক্রিট স্লিপার ভেঙে গেছে। অনেক স্থানে রেললাইন আটকে রাখার প্যান্ড্রল ক্লিপও নেই। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছে আন্তনগর, মেইল ও মালবাহী ট্রেন। দুর্ঘটনা এড়াতে কয়েকটি ঝুঁকিপূর্ণ অংশে...
১ ঘণ্টা আগে