Ajker Patrika

গাংনীতে ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার ৫

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
গাংনীতে ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার ৫
গাংনীতে গ্রেপ্তার যুবকেরা। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনী উপজেলায় ছিনতাইয়ের মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাংনী মাঠপাড়ার মো. কামরুজ্জামান শিহাব ওরফে কাবীরুল (২৮), শাকিব আহমেদ (২৫), মো. মুরসালিন (৩৩), শ্যামপুর গ্রামের মিকাইল হোসেন (১৯) ও শ্যামপুর মীরপাড়া গ্রামের মো. জাহিদ হোসেন (২১)।

গাংনী থানার ওসি বলেন, গতকাল রাত ১০টার দিকে ধানখোলা সড়কে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ মাঠে নামে। রাতেই অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডেমু বদলে হচ্ছে কমিউটার, নতুন দুই আন্তনগর ট্রেন

যে ফাঁদ এড়িয়ে হাজার বছর টিকে ছিল বাইজেনটাইন সাম্রাজ্য, ইরানে সেই ফাঁদে ট্রাম্প

হামলায় মোজতবা খামেনির মুখে আঘাত, পায়ের হাড়ে চিড়

‘টাকা খাওয়ার’ কথা বলতেই পলাতক ফারুক চৌধুরী বললেন, ‘তুই সামনে পড়িস’

সংসদে খালেদা জিয়া ও জুলাই যোদ্ধাদের নিয়ে শোকপ্রস্তাবের ওপর আলোচনা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত