
অবৈধ ইটভাটায় মাটি সরবরাহের কারণে গাংনী উপজেলার বিভিন্ন পাকা সড়ক মরণফাঁদে পরিণত হয়েছে। ট্রাক্টরে করে মাটি পরিবহনের সময় সড়কে মাটি পড়ে এবং চাকার সঙ্গে লেপটে থাকায় রাস্তায় কাদার আস্তরণ তৈরি হচ্ছে। সামান্য বৃষ্টিতেই সড়ক পিচ্ছিল হয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, মাটিবোঝাই ট্রাক্টরের দৌরাত্ম্যে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। ট্রলির মাটি সড়কে পড়ে ধুলাবালিতে পরিবেশ দূষিত হচ্ছে। একই সঙ্গে নষ্ট হচ্ছে কাঁচা ও পাকা সড়ক। বেপরোয়া চলাচলের কারণে ছোট-বড় দুর্ঘটনাও ঘটছে।
সরেজমিন দেখা গেছে, উপজেলার বামন্দী, বালিয়াঘাট ও পোড়াপাড়া এলাকার বিভিন্ন সড়কে ট্রাক্টর থেকে পড়া মাটিতে কাদা জমেছে। এতে যানবাহন চালক, পথচারী ও মোটরসাইকেল আরোহীরা ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
মোটরসাইকেলচালক লিটন মাহমুদ বলেন, ট্রাক্টর ও ট্রলিতে মাটি বহন করার কারণে একদিকে রাস্তা নষ্ট হচ্ছে। আবার অন্যদিকে সরকারের কোটি কোটি টাকার রাস্তাঘাট ধ্বংস করছে ট্রাক্টর ও ট্রলির মাটি। মাটি বহনের কারণে কোনটি কাঁচা আর কোনটি কার্পেটিং রাস্তা বোঝার কোনো উপায় নেই।

স্থানীয়দের অভিযোগ, বেশির ভাগ ট্রাক্টরের বৈধ রুট পারমিট নেই। অনেক ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্ক চালকেরাও এসব যান চালাচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়ছে।
অটোচালক মিনারুল ইসলাম বলেন, পিচঢালা সড়কেও এখন মাটির রাস্তার মতো অবস্থা। বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ হবে। দ্রুত ব্যবস্থা না নিলে প্রাণহানির আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। যারা ইটভাটার জন্য মাটি বহন করে সড়ক নষ্ট করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ফেনীর ফুলগাজীতে সিএনজি অটোরিকশা ও একটি খালি মুরগিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে
পটুয়াখালীর কলাপাড়ায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক মোয়াজ্জেম হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের মাছ বাজার সংলগ্ন সদর সড়কে এ ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগে
রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
৮ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান পৌর শহরে এই অভিযান চালায়।
৮ ঘণ্টা আগে