
মেহেরপুরে পতাকা বৈঠকের মাধ্যমে ১৭ বাংলাদেশিকে বিজিবির হাতে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার (১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মুজিবনগর সীমান্তের ১০৫ নম্বর পিলারের কাছে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন সময়ে ভারতে অবৈধভাবে পাড়ি দেওয়া ১৭ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। বৈঠকে বিজিবির পক্ষ থেকে নেতৃত্ব দেন মুজিবনগর কোম্পানি কমান্ডার তাপস কুমার ঘোষ এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন হৃদয়পুর কোম্পানি কমান্ডার ধর্মেন্দ্র কুমার পান্ডে।
১৭ বাংলাদেশির মধ্যে চার শিশুসহ পাঁচজন নারী ও আটজন পুরুষ সদস্য রয়েছেন। এঁদের মধ্যে তিনজন বাগেরহাট, একজন কুড়িগ্রাম, একজন যশোর জেলার এবং বাকি ১২ জন খুলনা জেলার বলে জানা গেছে। এঁরা কাজের সন্ধানে ২০ থেকে ২৫ বছর আগে ভারতে গিয়েছিলেন। বাংলা ভাষা ভুলেছেন কেউ কেউ। আবার অনেকের জন্ম ভারতে।
এঁরা হলেন বাগেরহাট জেলার মো. নাসির (৫৬), মো. মঞ্জু (৪৫) ও মোহাম্মদ ইয়াসিন (২৩)। খুলনা জেলার বুলবুল পাটোয়ারী (৩৫), আদনান (১০), রাজু খান (৩২), কোহিনুর (২৮), ইসরাফিল (৪), মারিয়া (২), ওমর (৩ মাস), রাজিয়া (৫০), আফরিন (৩০), রফিকুল (৪২), আনসার খান (৬২) ও রাজু আহমেদ (২৮)। যশোর জেলার ফাতেমা (৪২), কুড়িগ্রাম জেলার বিধান বর্মণ (১৯)। হস্তান্তরিত ব্যক্তিদের মুজিবনগর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানাচ্ছে পুলিশ প্রশাসন।

রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
১ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
১ ঘণ্টা আগে
কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, আইফোন নেওয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিবার বলছে ভিন্ন কথা। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের বাবা
২ ঘণ্টা আগে