
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা সড়কে বোমা ফাটিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে এই সড়কে পথচারী ও ব্যবসায়ীদের গতি রোধ করে নগদ টাকা ছিনিয়ে নেয় ডাকাতের দল। পরে পালানোর সময় তারা তিনটি বোমার বিস্ফোরণ ঘটায়।
স্থানীয় বাসিন্দারা জানান, গাংনী থানাসংলগ্ন ধানখোলা সড়কে কয়েকজন সশস্ত্র ডাকাত পথচারী ও ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। তারা জানান, ৭০ থেকে ৮০ হাজার টাকার মতো লুটপাট হয়। ঘটনার সময় এলাকাবাসীর হইচই শুনে ডাকাতেরা তিনটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের বরাত দিয়ে জানা যায়, গাংনী পৌরসভার ধানখোলা সড়কে বিল্লাল নার্সারির সামনে সাত-আটজন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেয়। এ সময় ইয়াসির আরাফাতের কাছ থেকে ৭ হাজার, আবদুল হালিমের কাছ থেকে ৬০০, শাহজামালের কাছ থেকে ৫ হাজার, রেজিয়া খাতুনের কাছ থেকে ৭০০, মিন্টু আলীর কাছ থেকে ২ হাজার ৫০০, মহব্বত আলীর কাছ থেকে ২ হাজার ২০০, মিন্টু হোসেনের কাছ থেকে ৯ হাজার ৭০০ এবং কুরসিয়া খাতুনের কাছ থেকে ২ হাজার ৫০০ টাকাসহ প্রায় ২০-২৫ জনের কাছ থেকে মোট ৭০ থেকে ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
ভুক্তভোগী আবদুল হালিম বলেন, ‘আমরা গাংনী থেকে বাড়ি যাচ্ছিলাম। এ সময় ডাকাতেরা আমাদের পথ রোধ করে টাকা ছিনিয়ে নেয়। কথা বললেই মারধর করছিল। নারীও ছিল তাঁদের সঙ্গে। তাঁদের বয়স ২৫ বছরের আশপাশে।’
আরেক ভুক্তভোগী মিন্টু হোসেন বলেন, ‘আমিও গাংনী থেকে বাড়ি ফিরছিলাম। ধানখোলা সড়কে বিল্লাল নার্সারির কাছে পৌঁছালে ডাকাতেরা আমাদের গতি রোধ করে টাকা ছিনিয়ে নেয়। এরপর বোমা ফাটিয়ে তারা পালিয়ে যায়।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধানখোলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুল বাশার আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার রাতে ধানখোলা সড়কে কয়েকজন পথচারী ও ব্যবসায়ীর কাছ থেকে ডাকাতি হয়েছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো জরুরি।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে।’

ইতালির রোম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (বিজি-৩৫৬) ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিলেন আলমগীর কবীর। গোপন তথ্যের ভিত্তিতে তাঁর লাগেজ তল্লাশি করে ৪৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়। যার মধ্যে ১৪টি আইফোন, ১৪টি স্যামসাং এবং ১৭টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট ফোন ছিল।
৫ মিনিট আগে
ডিজেল সংকটের কারণে চট্টগ্রামের বেসরকারি কনটেইনার ডিপোগুলোর কার্যক্রমে বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলো চাহিদামতো ডিজেল সরবরাহ না করায় রপ্তানি পণ্য পরিবহন ও প্রক্রিয়াজাতকরণে সমস্যা দেখা দিতে পারে বলে সংশ্লিষ্টরা সতর্ক করেছেন। এতে দেশের রপ্তানি প্রবাহের পাশাপাশি...
৬ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বন্ধ ক্যাম্পাসে হঠাৎ প্রায় অর্ধশত গাছ কাটার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। পরিবেশের ক্ষতি ও ক্যাম্পাসের সবুজ-সৌন্দর্য নষ্ট হওয়ার অভিযোগ তুলে প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
খুলনা নগরে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক কারবারে জড়িত ৪৭৫ জনের তালিকা তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। তালিকায় ২৮ চাঁদাবাজ, ৪৭ সন্ত্রাসী এবং প্রায় ৪০০ মাদক কারবারির নাম রয়েছে। সূত্র জানিয়েছে, ঈদের পর তাদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হবে।
৭ ঘণ্টা আগে