
তীব্র শীতে বিপর্যস্ত মেহেরপুরের জনজীবন। আজ মঙ্গলবার সকালে মেহেরপুরের তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। তীব্র ঠান্ডায় স্কুলে যেতে দুর্ভোগে পড়েছে প্রাথমিক স্কুলের শিশুরা। সকালে হালকা কুয়াশা আর হিম বাতাসে কাঁপতে কাঁপতে স্কুলে যাচ্ছে তারা।
অভিভাবকেরা জানান, আজকে সবচেয়ে বেশি শীত পড়ছে। সূর্যের দেখা মেলেনি। বয়স্ক থেকে শিশুরা শীতে কাবু হয়ে যাচ্ছে। এই ঠান্ডার মধ্যে শিশুদের স্কুলে পাঠাতে হচ্ছে। শিশুদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে স্কুলের সময় একটু পরিবর্তন করা অথবা ছুটি দেওয়া যায় কি না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ভেবে দেখা দরকার বলে মনে করছেন অভিভাবকেরা।
জাহাঙ্গীর আলম নামের এক অভিভাবক বলেন, ‘ছোট শিশুরা স্কুলে এসে শীত সহ্য করতে না পেরে আগুন জ্বালিয়ে তাপ পোহাচ্ছে। শিশুদের স্কুলে নিয়ে আসতেও কষ্ট হচ্ছে। শীতে আমাদের হাত ঝিনঝিন করছে। এমন আবহাওয়া যদি থাকে, তাহলে কয়েক দিনের জন্য স্কুল ছুটি দেওয়া দরকার। এই অবস্থায় স্কুলে গেলে শিশুদের ঠান্ডাজনিত রোগ বেড়ে যেতে পারে।’
অনিক আহমেদ নামের এক খুদে শিক্ষার্থী বলে, ‘খুব শীত লাগছে। তাই স্কুলে এসে আগুন পোহাচ্ছি। আজ খুব শীত পড়ছে। স্কুলে আসতে খুব ভালো লাগে। তাই সকাল সকাল চলে এসেছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেন, আবহাওয়া খুবই খারাপ। তাই শিশুদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে সকাল ১০টায় ক্লাস শুরু করলে ভালো হয়।
কাজীপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিদা হাসান বলেন, ‘অতিরিক্ত শীত ও ঠান্ডার কারণে স্কুলের ছোট শিশুদের উপস্থিতি কম। তারা শীতে স্কুলে আসতে পারছে না। ঠান্ডায় তাদের স্বাস্থ্যঝুঁকিও রয়েছে। এই শীতে বড়দেরও অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এমন আবহাওয়া যদি থাকে তাহলে স্কুলের ক্লাস ১ ঘণ্টা পরে শুরু করা অথবা ছুটি দেওয়া যায় কি না, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নেওয়ার অনুরোধ করছি।’
গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম জয়নুল ইসলাম বলেন, ‘আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট থেকে এখনো কোনো নির্দেশনা পাইনি। যদি নির্দেশনা পাই, তাহলে সে অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান চালাব।’
এদিকে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জামিনুর রহমান বলেন, আজ সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ। এমন আবহাওয়া আরও কিছুদিন থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই।
প্রসঙ্গত, মেহেরপুর জেলায় কোনো আবহাওয়া অফিস না থাকায় পাশের জেলা চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের রেকর্ডই মেহেরপুর জেলার তাপমাত্রা হিসেবে ধরা হয়।

ভোলার বোরহানউদ্দিনে সুইটি রানী শিল নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর বাটামারা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
১৪ মিনিট আগে
চার দিনের ব্যবধানে কোটচাঁদপুরে নিখোঁজ হয়েছে দুই কিশোর। তাদের একজন উপজেলার গুড়পাড়া গ্রামের মহিদুল ইসলামের ছেলে মাদ্রাসাছাত্র বিপ্লব হোসেন (১২) ও অন্যজন দুতিয়ার কুঠি গ্রামের রবিউল ইসলামের ছেলে ফরহাদ হোসেন (১৪)। বিষয়টি নিয়ে উভয় পরিবার থানায় জিডি করেছে। কিন্তু সন্তানদের কোনো খোঁজ না পেয়ে চরম
১৪ মিনিট আগে
তারাকান্দায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এ নিয়ে শহরে টানটান উত্তেজনা বিরাজ করছে।
২৮ মিনিট আগে
বরগুনার তালতলীতে গাছ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সোহেল খান (৩২) নামের এক যুবক মারা গেছেন। এ সময় তাঁকে উদ্ধার করতে গিয়ে তাঁর বাবা আব্দুল আজিজ খান গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার উত্তর কড়াইবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা..
৩৯ মিনিট আগে