
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মার চরাঞ্চলের সুতালড়ি ইউনিয়ন থেকে একটি রাসেলস ভাইপার উদ্ধার করা হয়েছে। আজ রোববার (৬ জুলাই) সকালে চরাঞ্চলের সুতালড়ি ইউনিয়নের বালিয়াঘোপা গ্রামসংলগ্ন পদ্মায় জেলের জালে আটকে পড়ে সাপটি।
পরে সুতালড়ি ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর সোহেল বিশ্বাসকে জানালে আজ দুপুরে চরাঞ্চল থেকে সাপটি আন্ধারমানিক পদ্মাপাড় ট্রলারঘাটে নিয়ে আসেন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং ডিপ ইকোলজি ও স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের সভাপতি সৈয়দা অনন্যা ফারিয়াকে বিষয়টি জানানো হয়। বিকেলে সৈয়দা অনন্যাসহ কয়েকজন সাপটি উদ্ধার করতে আসেন।
সৈয়দা অনন্যা ফারিয়া বলেন, ‘বন বিভাগের সঙ্গে কথা বলে সাপটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শামিম মিয়া বলেন, ‘রাসেলস ভাইপারের বিষ হেমোটক্সিন হওয়ায় কামড় দিলে মানুষের মাংস পচে যায়। রাসেলস ভাইপার কয়েক বছর আগে শুধু বাংলাদেশের রাজশাহী অঞ্চলে দেখা গেছে। তবে সম্প্রতি পদ্মা নদীর তীরবর্তী জেলা ও চরগুলোতেও বিস্তার লাভ করেছে। সাপটির কবল থেকে বাঁচতে সচেতনতাই সবচেয়ে কার্যকর পথ।’

রাসেলস ভাইপারের প্রজনন সম্পর্কে তিনি বলেন, ‘অন্যান্য সাপ সাধারণত ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা হয়। তবে রাসেলস ভাইপার ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা দেয়।’
বন অধিদপ্তরের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র বিশ্বাস জানান, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেনম সেন্টারে গবেষণায় উদ্ধারকৃত রাসেলস ভাইপার নেওয়া হয়।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে