
মাগুরায় ভাত রান্নার সময় বিদ্যুতায়িত হয়ে সেতু (৩৫) নামের এক নারী ও তাঁর ৮ মাস বয়সী কন্যাশিশু আনিসার মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে সদর উপজেলার টিলা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুজন ওই গ্রামের কৃষক আওয়াল হোসেনের স্ত্রী ও কন্যা।
জানা গেছে, রাইসকুকারে পরিবারের জন্য ভাত রান্না করতে গিয়ে ওই মা ও শিশু বিদ্যুতায়িত হয়। এ সময় শিশুটি মায়ের কোলে ছিল। স্বজনেরা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুম বলেন, দুজনেরই শরীরের বিভিন্ন অংশে পোড়া চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।
মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) ওহিদুল শেখ ওহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুজনের মরদেহ হাসপাতালের অস্থায়ী মর্গে রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ জনতা একটি ট্রাকে আগুন দিয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
১১ মিনিট আগে
গতকাল শনিবার রাতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে আজ ভোরে পাঁচটি মরদেহ নিয়ে গোপালগঞ্জের উদ্দেশে রওনা দেন স্বজনেরা।
১৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় উপজেলার পাইন্দং ইউনিয়নের নতুন আশ্রয়ণ প্রকল্প এলাকার একটি টিলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২৪ মিনিট আগে
ফেনী সদর উপজেলায় একটি ইউনিয়নে এক শিশুকে (১১) একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় গতকাল শনিবার দুপুরে ফেনী মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগী শিশুর বাবা।
২৯ মিনিট আগে