
মাগুরা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রে উচ্চমূল্যের ফল ‘আলুবোখারা’র সফল চাষ হয়েছে। কেন্দ্র সূত্রে জানা গেছে, ২০১৯ সালে পরীক্ষামূলকভাবে রোপণ করা ‘বারি আলুবোখারা-১’ জাতের ১৫টি চারায় ২০২২ সাল থেকে ফলন আসতে শুরু করে। বর্তমানে কেন্দ্রের ১৫টি গাছই ফলে ভরপুর।
গবেষণা কেন্দ্র সূত্রে জানা যায়, ২০১৩ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) দেশীয় আবহাওয়ার উপযোগী করে ‘বারি আলুবোখারা-১’ জাতটি অবমুক্ত করে। পরে ২০১৯ সালে মাগুরা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র চত্বরে পরীক্ষামূলকভাবে ১৫টি চারা রোপণ করা হয়।
কর্তৃপক্ষের নিবিড় পরিচর্যায় ২০২২ সাল থেকে গাছগুলোতে ফলন আসতে শুরু করে। বর্তমানে সবগুলো গাছেই ফল ধরেছে।
সাধারণত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে গাছে ফুল আসে। জুন মাসে ফল পুরোপুরি পরিপক্ব হয়। কাঁচা অবস্থায় ফলের রং গাঢ় সবুজ থাকে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে তা উজ্জ্বল খয়েরি রং ধারণ করে। পরে লাল রং হয়ে যায়। পুরোপুরি পেকে গেলে ফল কুচকুচে কালো বা গাঢ় বেগুনি রং নেয়, যা দেখতে অনেকটা কালো জামের মতো এবং নরম ও রসালো।
গবেষণা কেন্দ্রের তথ্যমতে, একটি পূর্ণাঙ্গ গাছ থেকে ১০ থেকে ১৫ কেজি পর্যন্ত আলুবোখারা পাওয়া সম্ভব। প্রতিটি ফলের ওজন সাধারণত ১০ থেকে ১২ গ্রাম। এর প্রায় ৯০ শতাংশই ভক্ষ্য অংশ। ফলের ভেতরের আঁটি খুবই ছোট।
এই ফল মসলা হিসেবে যেমন পোলাও বা বিরিয়ানিতে ব্যবহৃত হয়, তেমনি এটা দিয়ে চাটনি, আচার এবং একধরনের সন্দেশও তৈরি করা যায়।
মাগুরা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আশরাফুল আলম বলেন, ‘পারিবারিক পুষ্টির অভাব পূরণ এবং কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে আলুবোখারার এই নতুন জাতটি অত্যন্ত চমৎকার ও আশাব্যঞ্জক। আমরা ইতিমধ্যে এই কেন্দ্রের নিজস্ব উদ্যোগে কিছু উন্নত ও মানসম্মত চারা উৎপাদন করতে সক্ষম হয়েছি।’

রাজবাড়ী শহরের খানখানাপুর রেলগেটে চলন্ত একটি তেলবাহী ট্রেনের পাঁচটি বগি মূল ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যাত্রীবাহী বাস, মাহেন্দ্র ও অটোরিকশাকে ধাক্কা দিয়েছে। এতে মাহেন্দ্রর দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। তাঁদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা
৩ মিনিট আগে
নির্বাচনের পর বেশির ভাগ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের শীর্ষ পদে প্রশাসক করে দলীয় নেতাদের বসিয়েছে বিএনপি সরকার। এবার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদেও দলের নেতাদের চুক্তিতে নিয়োগ দেওয়া হলো। সরকারি পদগুলোতে এভাবে ক্ষমতাসীন দলের নেতাদের নিয়োগে ক্ষোভ প্রকাশের পাশাপাশি নিজেদের রেষারেষিকে দুষছেন...
৪০ মিনিট আগে
পাবনা পৌরসভা জনবলসংকটসহ নানা প্রতিবন্ধকতায় জর্জরিত। প্রথম শ্রেণির এই পৌরসভায় এত বছরেও হয়নি একটি নতুন ভবন। পরিত্যক্ত ঘোষণার পরও দেড় শ বছরের পুরোনো ভবনেই ঝুঁকি নিয়ে চলছে কার্যক্রম।
৪১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম আশ্রয়কেন্দ্রের নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল দুই বছরের মধ্যে। কিন্তু ছয় বছর পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি অর্ধেকের বেশি।
২ ঘণ্টা আগে