
মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুকে ধর্ষণের মামলার তদন্তের স্বার্থে তিন আসামির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁদের মাগুরা কারাগার থেকে ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিএনএ প্রোফাইলিং ল্যাবে পাঠিয়ে নমুনা নেওয়া হয়। বিকেলে আসামিদের পুনরায় মাগুরায় নিয়ে আসে পুলিশ।
গ্রেপ্তার চার আসামির মধ্যে একজন নারী ছাড়া পুরুষ আসামিদের এই ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। একই সঙ্গে হাসপাতালে ভর্তি শিশুটির ডিএনএ নমুনাও সিআইডির ল্যাবে পাঠানো হয়েছে।
আজ সন্ধ্যায় মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন।
মিরাজুল ইসলাম বলেন, ‘গত বৃহস্পতিবার ধর্ষণের শিকার শিশুটিকে প্রথমে যখন মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়, তখনই তার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল। আজ (মঙ্গলবার) তার ডিএনএ নমুনা সিআইডির ল্যাবে পাঠানো হয়।’
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘আসামিদের মধ্যে একজন নারী রয়েছেন। তাই তাঁকে বাদ দিয়ে অপর তিন পুরুষ আসামির ডিএনএ নমুনা সংগ্রহের জন্য ঢাকা সিআইডি ডিএনএ ল্যাবে পাঠানো হয়েছিল। তাঁদের নমুনা সংগ্রহ করে জমা দেওয়া হয়েছে। আসামিদের ঢাকা থেকে বিকেলে পুনরায় মাগুরা জেলা কারাগারে নিয়ে আসা হয়।’
এর আগে বৃহস্পতিবার মাগুরা পৌর এলাকায় বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে তৃতীয় শ্রেণির ওই শিশু ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ করা হয়। শিশুটিকে অচেতন অবস্থায় প্রথমে মাগুরা সদর হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে শিশুটি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি রয়েছে।
ধর্ষণের ওই ঘটনায় গত শনিবার মাগুরা সদর থানায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও আহত করার অভিযোগে মামলা করেন। ওই মামলায় শিশুটির ভগ্নিপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করা হয়। আসামিরা মামলার আগে পুলিশি হেফাজতে ছিলেন। মামলার পর তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
এদিকে গত রোববার নিরাপত্তার কারণে গভীর রাতে মাগুরার আদালতে হাজির করে শিশুটির বোনের শ্বশুরকে সাত দিন; স্বামী, শাশুড়ি ও ভাশুরকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
মাগুরার এই শিশুসহ সারা দেশে নারীদের ধর্ষণ ও যৌন নির্যাতনের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে তিন দিন ধরে বিক্ষোভ চলছে।

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউনাইটেড পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাজির শিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুকে কেবল ব্যক্তিগত সমস্যা না ভেবে পেশাগত চ্যালেঞ্জ হিসেবে দেখার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যু একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা...
১৮ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে অভিযান চালিয়ে ২৩ বস্তা ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের টুপকারচর গ্রামে অভিযান চালিয়ে সারগুলো জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
২১ মিনিট আগে
সরকার ও পুলিশসহ বিভিন্ন বাহিনী নিয়ে বক্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা ঢাকা ক্যান্টনমেন্ট থানার প্রত্যারকৃত ওসি মো. রাকিবুল হাসানকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে