
মাদারীপুরের সমাদ্দার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলসহ ৯ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে ঢাকা থেকে বরগুনার আমতলীতে একটি ক্লাব উদ্বোধন অনুষ্ঠানে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রুবেলসহ তাঁর ৮ সহযোগী একটি মাইক্রোবাসে করে আমতলীর উদ্দেশে রওনা দেন। সকাল সাড়ে ১০টার দিকে মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় পৌঁছালে, একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারায়। এরপর সেটি রাস্তার পাশে থাকা একটি তেঁতুল গাছে ধাক্কা খায়।

আহতদের মধ্যে রয়েছেন— চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল (৬০), মো. কবির হোসেন (২৪), ওমর ফারুক (৪০), ও সাইফুল ইসলাম (৩৬)। বাকিদের নাম এখনো জানা যায়নি।
আহতদের মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের মেডিকেল অফিসার ইমরানুর রহমান সনেট জানান, মাইক্রোবাসের চালক ওমর ফারুকসহ দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। চিত্রনায়ক রুবেল মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।

রুবেলের সহযোগী সাইফুল ইসলাম জানিয়েছেন, যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে ছিল। সাইড দেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

মাদারীপুর হাইওয়ে পুলিশের এসআই মো. আরব আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করা হয়। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
প্রাথমিক চিকিৎসার পর আহতদের মধ্যে অনেকেই সুস্থ আছেন। তবে গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু সারা দেশে ছড়ালেও এর সংক্রমণ বেশি রাজধানী ঢাকায়। সারা দেশে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ৭০ জনের মধ্যে ৩২ জনই ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার।
৫ ঘণ্টা আগে
ডেঙ্গু পরিস্থিতি বরিশালে ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। বিভাগের ছয় জেলার মধ্যে পিরোজপুরে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। পিরোজপুরের এই অবস্থা সারা দেশকে ছাড়িয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের ৬ জেলার বিভিন্ন হাসপাতালে ১০২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
৬ ঘণ্টা আগে
বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নে সেতু ভেঙে দেবে যাওয়ায় তিন বছর ধরে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন কয়েকটি পাড়ার বাসিন্দারা। প্রতিদিনই ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে চলাচল করছেন তাঁরা।
৬ ঘণ্টা আগে
গাইবান্ধায় ধান-চাল সংগ্রহ অভিযানের শেষ সময় ৩১ আগস্ট। এখনো দুই সপ্তাহ সময় বাকি আছে। তারপরও জেলায় ধান সংগ্রহ অভিযান বন্ধ করে দিয়েছে খাদ্য বিভাগ। ফলে পাইকারদের কাছে কম দামে ধান বিক্রি করতে গিয়ে ক্ষোভ জানান কৃষকেরা।
৬ ঘণ্টা আগে