Ajker Patrika

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, উড়ে গেল টিনের চাল

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, উড়ে গেল টিনের চাল
মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুর সদর উপজেলায় একটি পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে টিনশেড ঘরটির চাল ও বেড়ার বড় একটি অংশ বিধ্বস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গতকাল বুধবার সন্ধ্যায় সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দক্ষিণ ঝিকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ। ছবি: আজকের পত্রিকা
মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ। ছবি: আজকের পত্রিকা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় হঠাৎই পরিত্যক্ত ওই ঘরটি থেকে বিকট শব্দ শুনতে পান তাঁরা। পরে ঘটনাস্থলে গিয়ে ধোঁয়া উড়তে দেখেন এবং ঘরের টিনের চাল ও বেড়া ভেঙে পড়তে দেখেন তাঁরা। বিস্ফোরণের পর থেকে এলাকার বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ঘরটির মালিক আমিনুল ইসলাম খান সাত বছর ধরে পরিবারসহ খুলনায় বসবাস করছেন। ফলে দীর্ঘদিন ধরে ঘরটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বলেন, ‘প্রাথমিকভাবে হাতবোমা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। হাতবোমা বিস্ফোরণে পরিত্যক্ত ঘরটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত