
আগামী জুনের মধ্যে ঢাকা-ভাঙ্গা রেল চলাচল শুরু হবে বলে জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আজ মঙ্গলবার দুপুরে মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর রেলসেতুর অগ্রগতি কাজ পরিদর্শনে এ কথা জানান মন্ত্রী।
এ সময় শিবচরের পদ্মা স্টেশন থেকে মন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রেল ট্রাকে কারে চড়ে রেলসেতুর নির্মিত প্রায় দেড় কিলোমিটার অংশ পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় রেলমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত সার্বিক কাজের অগ্রগতি ৭৩ শতাংশ। জুনের মধ্যে ঢাকা-ভাঙ্গা রেল চলাচল শুরু হবে। ভাঙ্গা পর্যন্ত রেললাইন ছিল, এর সঙ্গে সংযুক্ত করতে পারলে পদ্মা সেতু রেল চলাচলের জন্য উপযোগী করতে পারব। ভাঙ্গা থেকে পদ্মা সেতু পর্যন্ত কাজ শেষ হয়েছে। আর ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ৬০ ভাগ কাজ শেষ হয়েছে। এই অংশটিতে (ঢাকা থেকে মাওয়া) ৬৯ ভাগ পর্যন্ত কাজ শেষ হয়েছে।’
মন্ত্রী আরও বলেন, ‘দিনরাত কাজ চলমান আছে, কনকনে শীতেও কাজ চলছে। দেশপ্রেম থেকে এখানকার সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন। আমি তাঁদের ধন্যবাদ জানাই।’
এর আগে মঙ্গলবার দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জের মাওয়া রেলস্টেশন এলাকায় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন মন্ত্রী।
এ সময় পদ্মা সেতু রেল প্রকল্পের ডেপুটি প্রধান সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম, প্রকল্প পরিচালক আফজাল হোসেন, প্রকল্প ম্যানেজার ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমাদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বাড়িতে নিয়ে আসার পর প্রেমিক পালিয়ে যাওয়ার ঘটনায় জামালপুরের দেওয়ানগঞ্জে প্রেমিকের বাড়িতে টানা সাত দিন ধরে অনশন করছেন ১৯ বছর বয়সী এক কলেজছাত্রী। তবে বিচারে সাড়া না দিয়ে প্রেমিকের পরিবার তাঁর ওপর শারীরিক নির্যাতন ও বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে...
৩৬ মিনিট আগে
বগুড়ার সোনাতলায় ডোবা থেকে আব্দুর রহমান (১৫) নামে এক কিশোর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর অটোরিকশাটির সন্ধান পাওয়া যায়নি। পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে কিশোরটিকে হত্যা করা হয়ে থাকতে পারে।
৪০ মিনিট আগে
কুমিল্লার মুরাদনগরে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি মোস্তাক আহমেদ আবু মিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার অপর দুজন হলেন আবু মিয়ার স্ত্রী হনুফা বেগম (৪৫) ও পালিত কন্যা ইতি আক্তার (১৮)।
১ ঘণ্টা আগে
সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, গণমাধ্যমে ছয়জনের মৃত্যুর যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। মৃতের তালিকায় জাহানারা বেগমের নাম থাকলেও তিনি জীবিত এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি। তিনি বলেন, আগুনের আতঙ্কে দুজনের মৃত্যু হয়েছে। অন্য দুজন স্বাভাবিকভাবে মারা গেছেন।
১ ঘণ্টা আগে