
মাদারীপুরে দুই পরিবারের কলহের জেরে মারামারিতে নারীসহ চারজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) রাতে মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামে এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন একই এলাকার দাদন মাতুব্বর (৬০) ও তাঁর ছেলে বাতেন মাতুব্বর (৩০), মৃত তারা মাতুব্বরের ছেলে আব্বাস আলী মাতুব্বর ও পলি আক্তার।
পুলিশ, স্থানীয় লোকজন ও ভুক্তভোগী সূত্র জানায়, ১৫ বছর আগে দাদন মাতুব্বরের নাতনি মুক্তা আক্তারের সঙ্গে একই এলাকার হারুন মোল্লার ছেলে সোহেল মোল্লার বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে এক বছর ধরে মুক্তার সঙ্গে যোগাযোগ রাখছে না তাঁর শ্বশুরবাড়ির লোকজন। এরই মধ্যে গোপনে সোহেল আরেকটি বিয়ে করে বিদেশে চলে গেছেন। বিষয়টি জানতে পেরে মুক্তার পরিবার মঙ্গলবার রাতে সোহেলের পরিবারকে জিজ্ঞাসাবাদ করতে যায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে সোহেলের নানা আযাহার মাতুব্বর লোকজন নিয়ে মুক্তার পবিবারের ওপর হামলা চালান। এতে চারজন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফরিদপুরের বোয়ালমারীতে আপন ছোট ভাইকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ডা. গোলাম কবির (৭২) নামের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বোয়ালমারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চতুল মাস্টারবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে
কক্সবাজার শহরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খোরশেদ আলম (২২) নামের এক জুলাই যোদ্ধা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে সমুদ্রসৈকতের কবিতা চত্বর এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
জিডিতে বলা হয়, গত ১৮ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কে বা কারা হ্যাক করেন। এর মাধ্যমে হ্যাকার বিভিন্ন অপকর্ম সাধনের আশঙ্কা রয়েছে।
১ ঘণ্টা আগে
ঈদুল ফিতর শেষে ঢাকামুখী যাত্রীদের চাপ বাড়তে থাকায় সড়কপথে নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। একই সঙ্গে অতিরিক্ত গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং পরিহার এবং (বিআরটিএ)...
২ ঘণ্টা আগে