
নিরাপত্তা নিশ্চিতে নির্ধারিত সময়ের আগেই বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ, স্পিডবোটসহ যাত্রীবাহী সব নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্তার হোসেন বলেন, ‘শনিবার প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসএসএফের নির্দেশে আজ শুক্রবার সকাল থেকেই সব নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের বিকল্প নৌরুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।’
সকালে বাংলাবাজার লঞ্চ ও স্পিডবোট ঘাটে ঢাকাগামী যাত্রীদের ভিড় দেখা গেছে। নৌযান বন্ধ থাকায় অনেককে ফিরে যেতে দেখা গেছে। এদিকে বাংলাবাজার ঘাটে গণপরিবহন প্রবেশও বন্ধ করা হয়েছে।
ঢাকাগামী যাত্রী মো. রাকিব বলেন, ‘আজ সন্ধ্যা থেকে নৌচলাচল বন্ধ হওয়ার খবর পেয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলাম, কিন্তু ঘাটে এসে দেখি সকাল থেকেই সব বন্ধ। তাই বাড়ি ফিরে যাচ্ছি। রোববার সেতুর ওপর দিয়েই পাড় হব ইনশা আল্লাহ।’
বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন আরও বলেন, ‘এসএসএফের নির্দেশনায় সকালেই বন্ধ রাখা হয়েছে নৌ চলাচল। জনসভা শেষে নৌ চলাচল শুরু করার নির্দেশনা রয়েছে। তবে সেতু চালু হলে আর নৌপথে যাত্রীদের আসার দরকার হবে না।’

সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন করেছে জকসু। এ সময় জকসু প্রতিনিধিরা ‘বেশি মার্ক ভাইভায়, চাকরি হবে পয়সায়’, ‘ভাইবা না মেধা, মেধা মেধা’, ‘কোটা গেছে যে পথে, ভাইভা যাবে সে পথে’ ইত্যাদি স্লোগান দেন।
১১ মিনিট আগে
ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার বারোবাজার আখ সেন্টারের সামনে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে খেলতে গিয়ে বর্ষার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার গোপদিঘি ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
দিনাজপুরের হিলিতে বিভিন্ন সংস্থার জব্দ করা আমদানি নিষিদ্ধ, অখালাসকৃত, বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ। এসব পণ্যের মধ্যে খাদ্যদ্রব্য, প্রসাধনী ও তামাকজাত পণ্যসহ বিভিন্ন সামগ্রী রয়েছে।
২ ঘণ্টা আগে