Ajker Patrika

শিবচরে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
শিবচরে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

মাদারীপুর জেলার শিবচরে গ্যারেজে মোটরসাইকেল ওয়াশ করার সময় বিদ্যুতায়িত হয়ে মো. সোহান শেখ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সোহান উপজেলার শেখপুর ইউনিয়নের বাজিতপুর এলাকার শহিদুল শেখের ছেলে। আজ সোমবার (১৯ অক্টোবর) বিকেলে শেখপুর বাজারে মোটরসাইকেলের গ্যারেজে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, শেখপুর বাজারের ‘মা মটরস’ নামের একটি গ্যারেজে মোটর মেকানিকের কাজ করতেন সোহান। বিকেল সাড়ে ৫ টার দিকে একটি মোটরসাইকেল ওয়াশ করছিলেন তিনি। এ সময় বৈদ্যুতিক তারে স্পর্শ লেগে বিদ্যুতায়িত হয়ে পড়েন সোহান। গুরুতর অসুস্থ অবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোশাররফ হোসেন জানান, বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু হয়েছে। তাঁকে সন্ধ্যার দিকে হাসপাতালে আনা হয়। তবে আনার আগেই তাঁর মৃত্যু হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত