
লালমনিরহাটের কালীগঞ্জে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ট্রেন আটকে রেলপথ অবরোধ করেছেন স্থানীয় ছাত্র-জনতা। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তুষভান্ডার রেলওয়ে স্টেশনে লালমনিরহাট-বুড়িমারী পথে করতোয়া এক্সপ্রেস ট্রেন আটকে অবরোধ করেন তাঁরা। এতে রেলপথটিতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানান, আন্তনগর ট্রেন বুড়িমারী এক্সপ্রেস শুরু থেকে লালমনিরহাট-ঢাকা যাতায়ত করছে। পরবর্তী সময়ে জেলাবাসীর আন্দোলনের ফলে এ ট্রেনটি বুড়িমারী স্টেশন থেকে ঢাকা যাতায়াতের সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের সিদ্ধান্ত মোতাবেক ১৫ ফেব্রুয়ারি থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী থেকে ঢাকা এবং ঢাকা থেকে বুড়িমারী যাতায়াত করার ঘোষণা দিলেও তা পরবর্তী সময়ে স্থগিত করা হয়। ঘোষিত সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে অনলাইনে আগাম টিকিটও বিক্রি শুরু করে রেল বিভাগ।
বিগত দিনের সিদ্ধান্ত মোতাবেক কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার স্টেশনেও টিকিট বিক্রি করা হয়। কিন্তু রেল বিভাগ হঠাৎ তুষভান্ডার স্টেশনে টিকিট বিক্রি ও যাত্রাবিরতি বন্ধ ঘোষণা করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা) অবরোধ চলছিল।

অবরোধকারীদের মধ্যে সুজন, সাজুসহ স্থানীয়রা বলেন, ‘বহু প্রতীক্ষার পর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন পেয়েছি আমরা। তারা টিকিটও বিক্রি শুরু করেছে। এরই মধ্যে হঠাৎ যাত্রাবিরতি বাতিলের চিঠি পাঠায় রেলভবন, যা তাদের হটকারী এক সিদ্ধান্ত। গত সপ্তাহে আমাদের আশা দিয়েছিলেন। কিন্তু তাঁরা কোনো সিদ্ধান্ত না নেওয়ায় আবার আমরা অবরোধ করেছি। আশানুরূপ ফলাফল না পেলে আমাদের অবরোধ চলবে।’

তুষভান্ডার রেলস্টেশনের ইনচার্জ আশরাফুজ্জামান আপেল বলেন, ‘১২ ফেব্রুয়ারি একই কারণে স্থানীয়রা অবরোধ করেছিলেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছিলেন। ওই ঘটনার আগে যাত্রীদের কাছে টিকিট বিক্রি করা হয়েছে। আশ্বাসের কোনো রকম পদক্ষেপ না পাওয়ায় স্থানীয়রা আবার রেললাইনে বসে অবরোধ করছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করছি। তাঁরাই সিদ্ধান্ত নেবেন, এখানে স্টপেজ দেওয়া সম্ভব কি না।’

দেশীয় মোজাফফর জাতের লিচুর পাশাপাশি হাটবাজারে সুস্বাদু বোম্বে লিচুরও সরবরাহ বেড়েছে, দামও বেশ চড়া। তবে মিলছে না ক্রেতা। দুই-তিন দিন ধরে এ চিত্র লিচুর জন্য বিখ্যাত পাবনার ঈশ্বরদীর জয়নগর হাটে। এতে হতাশ লিচুচাষিরা।
৩ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহা আগামী বৃহস্পতিবার। তাই পশুর হাটের পাশাপাশি জমে উঠেছে কামারের দোকানগুলো। হাপরের বাতাসে জ্বলে ওঠা কয়লার আগুনে লাল টকটকে লোহায় পড়ছে হাতুড়ির সজোর আঘাত। কোথাও চলছে ছুরি-চাপাতি তৈরির কাজ, কোথাও আবার পুরোনো দা-বঁটিতে শাণ দেওয়া।
৩ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহার বাকি মাত্র তিন দিন। কিন্তু বন্দরনগরী চট্টগ্রাম ও বরিশাল নগরে কোরবানির পশু বেচাকেনা জমেনি। বরিশালের হাটগুলোয় গত বছরের তুলনায় এবার পশু কম উঠেছে। দর্শনার্থীদের অনেকে হাট ঘুরে গরু বা ছাগল দেখে দরদাম করেই ফিরে যাচ্ছে।
৩ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের পশুর হাটে অবৈধভাবে আনা ভারতীয় গরু ও মহিষ বিক্রির অভিযোগ উঠেছে। পদ্মা নদী দিয়ে নৌকায় করে এসব পশু জেলার তত্তিপুর, রামচন্দ্রপুর ও সোনাচণ্ডী পশুর হাটে এনে বিক্রি করা হচ্ছে। এতে সরকার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
৩ ঘণ্টা আগে