Ajker Patrika

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যেই হোক বাস্তবায়ন করব: মির্জা ফখরুল

লালমনিরহাট প্রতিনিধি 
তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যেই হোক বাস্তবায়ন করব: মির্জা ফখরুল
লালমনিরহাটের গণজাগরণের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: আজকের পত্রিকা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জাগো বাহে তিস্তা বাঁচাই আন্দোলন আজ সফল হতে চলেছে। তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যেই হোক বাস্তবায়ন করব। যার মধ্য দিয়ে তিস্তাপারের মানুষের উন্নয়নে নতুন দিগন্ত সূচিত হবে।’

আজ শনিবার বিকেলে লালমনিরহাট শহরের এমটি হোসেন মাঠে আলোকিত লালমনিরহাটের গণজাগরণের প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা ১৭ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছি, জেল খেটেছি, প্রাণ দিয়েছি; তবু মাথা নোয়াইনি। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিজয় ছিনিয়ে এনেছি। এখন একটা সুযোগ সৃষ্টি হয়েছে। নতুন করে বাংলাদেশ গড়ে তোলার সময় এসেছে।’

মাদকের আগ্রাসনে সমাজ পরাজিত হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আপনারা মাদক, যৌতুক ও জুয়াকে না বলুন। মাদকের আগ্রাসনে যুবকেরা ভবিষ্যৎ নষ্ট করছে। মাদকের বিরুদ্ধে অবশ্যই প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

আলোকিত লালমনিরহাটের সভাপতি জেলা প্রশাসক রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে গণজাগরণের মূল প্রবন্ধ পাঠ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

এ সময় বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী এ জেড জাহিদ হোসেন, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য হাসান রাজিব প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত