
তিস্তা নদীতীরবর্তী চরাঞ্চলে এক নারীকে অনৈতিক প্রস্তাব ও যৌন হয়রানিকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সংঘবদ্ধ একটি চক্র ২৭টি গরু লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে অভিযুক্তরা রাতভর সেনাবাহিনী ও পুলিশের সদস্যদের ওপর চড়াও হন। পরে চারজনকে আটক করা হয়।
গতকাল রোববার লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের মাস্টারপাড়া ও গঙ্গাচড়া শালহাটি নোহালিতে এই ঘটনা ঘটে। পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে তিস্তার চরাঞ্চলের এক নারীকে একই এলাকার দুলু মিয়া নামে এক ব্যক্তি অনৈতিক প্রস্তাব দেন এবং একপর্যায়ে তাঁর গায়ে হাত দেন। এই ঘটনাকে কেন্দ্র করে ওই নারীর স্বজন ও দুলু মিয়ার পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়ে পরে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষই লাঠিসোঁটা, বল্লম ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন।
দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ চলাকালীন তৃতীয় একটি পক্ষ সংঘবদ্ধ হয়ে ২৭টি গরু লুট করে নিয়ে পালিয়ে যায় বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কিন্তু রাতে অভিযুক্তরা আবারও সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করলে উত্তেজনা আরও বেড়ে যায়।
আজ সোমবার কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক আজকের পত্রিকাকে বলেন, ‘এক নারীকে যৌন হয়রানির বিষয়ে থানায় লিখিত অভিযোগ পেয়েছি। অন্যদিকে গরু লুটের ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। তবে এখনো তাঁদের বিরুদ্ধে থানায় কোনো মামলা হয়নি।’

কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে আসা পর্যটকদের কাছে প্যারাসেইলিং, ওয়াটার বাইক, টায়ার টিউব ও বিচ বাইক এখন জনপ্রিয় বিনোদনের অংশ। তবে এই রোমাঞ্চকর অভিজ্ঞতার আড়ালে নিরাপত্তা, তদারকি ও অনুমোদন নিয়ে দীর্ঘদিনের নানা প্রশ্ন রয়ে গেছে।
৩ ঘণ্টা আগে
কাগজে-কলমে নারী-পুরুষ মিলিয়ে ১৮০ শ্রমিকের কর্মসংস্থান। অথচ খাল পুনঃখননের কাজ চলছে ছয়টি এক্সকাভেটর (ভেকু) মেশিনে। সরকারিভাবে শ্রমনির্ভর কাজে গুরুত্ব দেওয়া হলেও স্থানীয়দের দাবি, প্রকল্পে কোনো সাধারণ শ্রমিককে কাজ করতে দেখা যায়নি।
৪ ঘণ্টা আগে
চব্বিশের ৫ আগস্ট দুপুরে শেখ হাসিনার পতনের বিষয়টি নিশ্চিত হয়ে যাওয়ার পর জনরোষের বহিঃপ্রকাশ ঘটেছিল সেই গণভবনে। বিক্ষুব্ধ জনতার হামলায় তছনছ হয়ে যায় পদচ্যুত স্বৈরশাসকের সুরম্য ও সুপরিসর বাসভবনটি।
৫ ঘণ্টা আগে
রাজধানীর বনানী এলাকায় ক্রেতা সেজে স্বর্ণালংকার কেনার সময় ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বনানী থানা-পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. রুবেল আহম্মেদ ফকির...
৭ ঘণ্টা আগে