
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে এবার দুজন পঙ্গু ব্যক্তিকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ী সীমান্ত দিয়ে তাঁদের পুশ ইন করা হয়। বিজিবি ও স্থানীয় বাসিন্দারা এসব তথ্য নিশ্চিত করেছে। বিজিবি সদস্যরা জানান, সীমান্ত দিয়ে পাঠানো ব্যক্তিরা নিজেদের বাংলাদেশি বলে দাবি করেছেন।
তাঁরা হলেন বাংলাদেশের সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ছাত্তারকোনা গ্রামের ছাবির উদ্দিনের ছেলে আবু সিদ্দিক (৫০) ও নড়াইল জেলার কালিয়া উপজেলার সিতারামপুর গ্রামের মৃত হাকিম মোল্লার ছেলে রানু মোল্লা (৬০)। তাঁরা উভয়ে পঙ্গু। একজনের ডান পা হাঁটু পর্যন্ত ও অপরজনের ডান হাতের কবজি থেকে আঙুল কাটা।
জানা গেছে, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৪৫ নম্বরের সীমান্ত দিয়ে কোচবিহার রাজ্যের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের বিএসবাড়ী ক্যাম্পের সদস্যরা ওই দুই ব্যক্তিকে ঠেলে পাঠান। খবর পেয়ে ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) পঁয়ষট্টিবাড়ী ক্যাম্পের টহল দলের সদস্যরা সীমান্ত থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের ভেতরের প্রধানপাড়া এলাকা থেকে তাঁদের আটক করেন। পরে থানা-পুলিশের নিকট হস্তান্তর করেন।
আটক ব্যক্তিরা জানান, এক বছর আগে অবৈধভাবে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন তাঁরা। ভারতের গুজরাট এলাকায় ভিক্ষাবৃত্তি পেশায় নিয়োজিত ছিলেন।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘ভারত থেকে ঠেলে পাঠানো দুই ব্যক্তিকে আমাদের নিকট হস্তান্তর করেছে বিজিবি। তাঁদের আত্মীয়স্বজনদের খবর পাঠানো হয়েছে। নাগরিকত্ব যাচাই করে পরে ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, ভারতের একই ক্যাম্পের বিএসএফ সদস্যরা ১৩ আগস্ট দুই শিশুসহ ৯ জনকে ঠেলে পাঠিয়েছিলেন।

স্লিপার বাসের কেবিনের এসি এয়ার ভেন্টে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল ১০ হাজার ৬০০ পিস ইয়াবা। কক্সবাজার থেকে গাইবান্ধায় পাচারের পথে বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিপ্লব ইসলাম (৩২) নামের এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
৪ মিনিট আগে
শারদীয় দুর্গাপূজার ছুটিতে পাটুরিয়া লঞ্চ ও ফেরিঘাট সচল রাখা এবং যাত্রীদের নিরাপদ পারাপার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত, পুলিশ, কোস্টগার্ড ও নৌপুলিশ মোতায়েনের ঘোষণা দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
৫ মিনিট আগে
চট্টগ্রামের হালিশহরের রমনা আবাসিক এলাকায় সাংবাদিক এম এ হোসাইনকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হালিশহর থানায় ১০-১২ জনকে আসামি করে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
৫ মিনিট আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার নাওগাঁও ইউনিয়নের রামপুর গ্রামে জাল নোটের বেচাকেনা চলছে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে এক হাজার টাকার ৬১০টি জাল নোট জব্দ করা হয়। এ সময় জাল নোটের কারবারে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়।
৭ মিনিট আগে