
লক্ষ্মীপুরের রায়পুরে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে সড়কে বিভিন্ন যানবাহন থামিয়ে চাঁদাবাজি ও তল্লাশির অভিযোগে শাকিল হাওলাদার (৩০) ও সবুজ মিয়া (২৮) নামের দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। পরে প্রতারণার মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
গ্রেপ্তার সবুজ মিয়া রায়পুর উপজেলার চরআবাবিল এলাকার রুহুল আমিনের ছেলে এবং মাদারীপুরের চরহোগলাতিয়া এলাকার খলিল হাওলাদারের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন। ওসি বলেন, বিকেলে শাকিল ও সবুজ সড়কে নিজেদের সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে পুলিশে দেওয়া হয়। তারা ভুয়া পরিচয়ে প্রতারণা করছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেলে লক্ষ্মীপুর-রায়পুর সড়কে শাকিল হাওলাদার ও সবুজ মিয়া নিজেদের সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি শুরু করেন। একপর্যায়ে কাগজপত্র যাচাইয়ের নামে চাঁদাবাজি করার সময় স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয়রা তাদের আটক করেন।
এ সময় তাদের কাছ থেকে দুটি ওয়াকিটকি ও নগদ টাকা উদ্ধার করা হয়।

চাঁদা তোলার অভিযোগে আটক করে ২০২৪ সালে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আনা দুটি হাতি নিহার কলি ও সম্রাট বাহাদুরকে শর্তসাপেক্ষে মালিকদের জিম্মায় ফিরিয়ে দেওয়া হয়েছিল। তবে জিম্মার শর্ত ভঙ্গ করায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর নির্দেশে হাতি দুটিকে পুনরায় বন বিভাগের
২৬ মিনিট আগে
বামনা ফায়ার সার্ভিসের সামনে বাবুল মিয়া নামে এক ব্যক্তি প্রথমে শিশুটির কান্নার শব্দ শুনতে পান। পরে তিনি বিষয়টি ফায়ার ফাইটার কামরুজ্জামানকে জানান। কামরুজ্জামান ও চা-বিক্রেতা তারিক হোসেন শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে শিশুটির পরিচর্যার জন্য তারিক হোসেন তাকে নিজের জিম্মায় নেন।
৩২ মিনিট আগে
নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুব মিল্কী, চারজন এসআই, পাঁচজন এএসআই ও ১৭ জন কনস্টেবলসহ মোট ২৭ জনকে পৃথক অফিস আদেশে জনস্বার্থে বদলি করা হয়েছে। দ্রুতই ফাঁড়িটিতে নতুন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পদায়ন করা হবে।
১ ঘণ্টা আগে
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় পুলিশের দেওয়া বয়ান ঘিরে নানা প্রশ্ন ও অধিকতর তদন্তের দাবির মধ্যেই মামলার তদন্ত কর্মকর্তা বদল করা হয়েছে। কোতোয়ালি থানার পরিবর্তে মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি)।
১ ঘণ্টা আগে