
পাবনার ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মখলেসুর রহমান বাবলু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার দুপুরে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে বেলা ১টা ৫০ মিনিটে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মখলেসুর রহমানের বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মখলেসুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছোট ভাই ও ঈশ্বরদী সম্মিলিত নাগরিক জোটের আহ্বায়ক মাহাবুবুর রহমান পলাশ। তিনি জানান, আজ রাত ১০টার দিকে ঈশ্বরদীর ফতে মোহাম্মদপুর লোকো মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে মখলেসুর রহমানের মৃত্যুর খবর পেয়ে ঈশ্বরদীতে চলমান একটি দলীয় কর্মসূচি সংক্ষিপ্ত করে তাঁর ফতে মোহাম্মদপুরের বাসভবনে ছুটে যান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং সদস্যসচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

সিলেটে শনিবার চলতি বছরের সর্বোচ্চ ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। অতিরিক্ত আর্দ্রতায় ভ্যাপসা গরম আরও অতিষ্ঠ করে ফেলেছে জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন দিনমজুর, রিকশাচালক ও কুলি-শ্রমিকেরা।
১০ মিনিট আগে
গণভোটের রায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। শনিবার (৪ জুলাই) বিকেলে নগরের আলুপট্টি মোড় থেকে এই মিছিল বের করা হয়। এটি বিভিন্ন সড়ক ঘুরে বাটার মোড়ে গিয়ে শেষ হয়।
১৬ মিনিট আগে
ভোলার দৌলতখান উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের দৌলতখান উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মো. মঞ্জুর আলম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) সকালে রাজধানীর রামপুরা থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন রামপুরা থানার ডিউটি অফিসার...
১৯ মিনিট আগে
রাজধানীর বংশাল এলাকায় কবির হোসেন (৪৫) নামের এক জামায়াতে ইসলামীর নেতা ছুরিকাহত হয়েছেন। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
২৭ মিনিট আগে