
ডাকসুর সাবেক সহসভাপতি (ভিপি) এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর যৌথ বাহিনীর অতর্কিত হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়।
এ সময় শিক্ষার্থীদের ‘জুলাই যুদ্ধ আহত কেন, প্রশাসন জবাব দে’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘আপা গেছে যে পথে, জাপা যাবে সেই পথে’, ‘নুরের ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব দে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী অর্ণব বলেন, একজন জাতীয় নেতা নুরুল হক নুরের ওপর হামলা এটাই প্রমাণ করে যে ইন্টেরিম সরকারে এখনো ফ্যাসিবাদীরা সক্রিয়। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ভারত ও তাদের বিশ্বস্ত সেনাপ্রধানকে ব্যবহার করে ফ্যাসিবাদ চালু রেখেছিল। আওয়ামী লীগের সাংস্কৃতিক উইং নির্মূল না করা পর্যন্ত তাদের রাজনৈতিক আধিপত্যও নির্মূল হবে না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সাবেক সমন্বয়ক এস এম সুইট বলেন, নুর শুধু ২০২৪ সালের জুলাই আন্দোলনের অগ্রনায়ক নন, তিনি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনেরও নেতৃত্ব দিয়েছেন। ২০১৮ থেকে বর্তমান পর্যন্ত তিনি ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সরব থেকেছেন। নুরের ওপর হামলা আসলে জুলাই অভ্যুত্থানকারীদের ওপর হামলারই পূর্বাভাস। ইন্টেরিম সরকারের উচিত অবিলম্বে হামলায় জড়িত পুলিশ ও সেনাসদস্যদের জবাবদিহির আওতায় আনা। তা না হলে আবারও দেশে অভ্যুত্থানের ঝুঁকি তৈরি হবে।

মেট্রোরেলের নিয়ন্ত্রণ নিয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মধ্যে আবার রশি টানাটানি চলছে। মেট্রোরেল পরিষেবাকে ‘অত্যাবশ্যক পরিষেবা’ ঘোষণার জন্য মেট্রোরেল আইন, ২০১৫ সংশোধনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ডিএমটিসিএলের প্রস্তাব ঘিরে এবারের....
১ ঘণ্টা আগে
খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজারের কাছাকাছি চলে গেছে। এখানে দিন দিন ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। সরকারি হিসাবের তুলনায় আক্রান্তের সংখ্যা কয়েক গুণ। হাসপাতালগুলোতে রোগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। মশকনিধন কার্যক্রম জোরদার করা হলেও কোনো কাজ হচ্ছে না।
২ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
৪ ঘণ্টা আগে
বারণই নদে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি বারণই নদ পরিদর্শন করে ৪টি স্থান নদের পানির নমুনা সংগ্রহ করেছি। পানি ল্যাবে পরীক্ষা করে মাছ মরে ভেসে ওঠার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে। আর বারণই নদে ৮টি স্থানে মাছের...
৪ ঘণ্টা আগে