
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার দ্রুত বিচার না হলে ক্যাম্পাস শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছে শাখা ছাত্রদল।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে গিয়ে এ হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতা-কর্মীরা।
জানতে চাইলে শাখা ছাত্রদলের সদস্যসচিব মাসুদ রুমি মিথুন বলেন, ‘সাজিদ হত্যার বিষয়ে আমরা বারবার প্রশাসনকে জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাইনি। তাই প্রশাসনকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, দ্রুত ব্যবস্থা না নিলে আমরা ক্যাম্পাস শাটডাউনের পথে যাব। সেটা আগামীকালও হতে পারে, পরশুও হতে পারে।’
মাসুদ রুমি মিথুন আরও বলেন, ‘বিভিন্ন দাবিতে ছাত্রদল আগেও প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে; কিন্তু সেসব দাবিও বাস্তবায়িত হয়নি। এবার আমরা দাবি আদায়ের জন্য কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবো।’
এ সময় শাখা ছাত্রদলের পক্ষ থেকে উপাচার্যের কাছে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গঠনের লক্ষ্যে পাঁচ দফা দাবিসহ একটি স্মারকলিপি দেওয়া হয়।
দাবিগুলো হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম, ফি পরিশোধ, সনদ ও নম্বরপত্র উত্তোলনের পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশন নিশ্চিত করতে হবে। চিকিৎসাব্যবস্থায় আধুনিক যন্ত্রপাতি ও মানসম্মত সেবা দিতে হবে। ক্যাম্পাস ও আশপাশে ফায়ার সার্ভিস সাবস্টেশন স্থাপন এবং ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। কার্যকর ড্রেনেজ ব্যবস্থা ও নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ জিমনেসিয়াম গড়ে তুলতে হবে। নিয়োগ বোর্ডকে ফ্যাসিস্টমুক্ত রেখে দলীয় প্রভাবমুক্ত নিশ্চিত করতে হবে এবং আবাসিক হলের খাবারের মান উন্নত করতে হবে।

ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১৪ মিনিট আগে
রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
৪১ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
১ ঘণ্টা আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে