
কুষ্টিয়ায় মহান বিজয় দিবসের অনুষ্ঠানে প্রকাশ্যে অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়েছে। গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে এই নৃত্য পরিবেশন করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এর একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য সংগঠনটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে জিনস প্যান্ট ও টপস পরা দুই তরুণী আপত্তিকর ও অশ্লীল নৃত্য পরিবেশন করছে। তাদের হিন্দি গানেও নাচতে দেখা যায়। উঠতি বয়সী যুবকেরা মঞ্চে উঠে এক তরুণীর সঙ্গে নাচানাচি করেন। ভিডিওটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানায়, বিজয় দিবসের অনুষ্ঠানে এমন আপত্তিকর ও অশ্লীল নৃত্য পরিবেশন খুবই দুঃখজনক। আর স্থানীয় বিদ্যালয় মাঠে এ ধরনের আপত্তিকর নৃত্য শিক্ষার্থীদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
অনুষ্ঠানের আয়োজক হরিনারায়ণপুর ছাত্র কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান সাগর আজকের পত্রিকা’কে বলেন, ‘বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী আমাদের অনুষ্ঠান ছিল। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এর আগে আলোচনা সভা শেষে আমিসহ সংগঠনের কয়েকজন বাইরে গিয়েছিলাম। এর মধ্যে কে বা কারা দুই তরুণীকে নাচের জন্য মঞ্চে তুলে দেন। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। তবু সংগঠনের সভাপতি হিসেবে এর দায় মাথায় নিয়ে ক্ষমা প্রার্থনা করছি।’


বিয়ের তিন মাস পর কর্মস্থলে ফিরেই পর্তুগালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সিলেটের ওসমানীনগরের মো. শামসুল ইসলাম কামরান (২৫)। শনিবার রাতে সেতুবাল জেলার আলমেদা এলাকায় দুর্ঘটনায় আহত হওয়ার পর রোববার বিকেল সাড়ে ৩টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
২৩ মিনিট আগে
বান্দরবানে টানা ভারী বৃষ্টিতে সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি বেড়ে বন্যা ও পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। জেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকাবাসীকে সরে যেতে মাইকিং করছে। ৭ উপজেলায় ২২০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
৩৭ মিনিট আগে
মাদারীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গোয়েন্দা পুলিশের কাছ থেকে এক মাদক কারবারিকে ছিনিয়ে নিয়েছে তাঁর সহযোগীরা। আজ সোমবার (৬ জুলাই) রাত ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগে
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যমুনা নদীর তীব্র স্রোত ও অব্যাহত ভাঙনে চরকালিকাপুর শুকুরিয়া দাখিল মাদ্রাসা নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকির মুখে পড়েছে।
১ ঘণ্টা আগে