
বকেয়া টাকা চাওয়ায় চা দোকানিকে হুমকি ও ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগ উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহেদ বিশ্বাসের বিরুদ্ধে। পরে ফোনে ওই দোকানিকে ‘দেখে নেওয়া হবে’ বলেও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী দোকানি জসীম শেখ। তিনি বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির অডিটোরিয়াম ফটকসংলগ্ন আর.কে কফি হাউজের মালিক।
লিখিত অভিযোগে জসীম শেখ বলেন, ১৮ আগস্ট সকাল ১০টার দিকে শিক্ষার্থী শাহেদ বিশ্বাস আমার দোকানে এসে কয়েকটি পণ্য নেন। বকেয়া টাকাসহ পাওনা পরিশোধের কথা বললে শাহেদ আমার সঙ্গে তর্কে জড়ান ও হুমকি দেন। একপর্যায়ে তিনি ছুরিজাতীয় ধারালো বস্তু বের করে আঘাতের চেষ্টা করেন। আত্মরক্ষার্থে আমি সরে যাই। পরে বিষয়টি প্রশাসনকে মৌখিকভাবে জানিয়েছি।
জসীম আরও বলেন, ২০ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে ফোন করে ঘটনার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি আমাকে আবারও হুমকি দেওয়া হয়। এ সময় শাহেদ ‘পরে দেখে নেবে’ বলেও তাকে হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন।
তবে অভিযোগ অস্বীকার করে শাহেদ বিশ্বাস বলেন, ঘটনার জন্য আমি দুঃখিত। দোকানির বাকি টাকা পরিশোধ করেছি। ঘটনার পরের দিনই বিষয়টি সমাধান হয়েছে। সেদিন আমার সঙ্গে কোনো ছুরি ছিল না, শুধু পেনসিল কাটার ছিল। চারুকলার শিক্ষার্থী হিসেবে আমাদের সঙ্গে পেনসিল, রাবার ও কাটার থাকে। তাঁকে আঘাত করার জন্য ছুরি নিয়ে যাওয়ার বিষয়টি সঠিক নয়। তাঁর সঙ্গে শুধু বাগ্বিতণ্ডা হয়েছে। এ জন্য আমি তাঁর কাছে দুঃখপ্রকাশ করেছি।
চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান বলেন, আমি এ বিষয়ে অবগত নই। খোঁজখবর নিচ্ছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, অভিযোগপত্র পেয়েছি। বিষয়টি নিয়ে প্রক্টরিয়াল বডি আলোচনা করে সিদ্ধান্ত নেবে।

গাজীপুর শিল্প নগরী কাশিমপুরের বড় ভবানীপুর এলাকায় ফ্যাক্টরির বাউন্ডারি ওয়াল টপকে, জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে ১০ থেকে ১৫ জনের ডাকাত দল। ডাকাত দলের সদস্যদের কাছে দেশীয় অস্ত্র, বিদেশি পিস্তল ছিল। ফ্যাক্টরির ভেতরে ঢুকেই নিরাপত্তা কর্মীসহ ৫ জনকে পাটের রশি ও ফেব্রিকস দিয়ে হাত পা বেঁধে ফেলে তাঁরা।
৫ মিনিট আগে
মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে হাসপাতালের ভেতর এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহত কাওসার বেপারী (২৫) সদর উপজেলার সৈয়দারবালী এলাকার শাহালম বেপারীর ছেলে। অভিযুক্ত ফারুক বেপারী সদর উপজেলার টুবিয়া এলাকার নুরুল হক ফকিরের ছেলে।
১৭ মিনিট আগে
দেশের বিভিন্ন স্থানের টেক্সটাইল শিক্ষার্থীদের অংশগ্রহণে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল টেক্সটাইল সায়েন্স কম্পিটিশন। আজ শনিবার বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অডিটরিয়ামে ৩টি ইভেন্টে ন্যাশনাল টেক্সটাইল সায়েন্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
১৮ মিনিট আগে
লালমনিরহাটে মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করে আহত সেই কলেজশিক্ষক আরিফুল ইসলাম (৩৫) মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা। এ ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মবের ভয়ে ৩ ঘণ্টা পরে ঘটনাস্থলে উপস্থিত হয় আইনশৃঙ্খলা বাহিনী।
৩৫ মিনিট আগে