
কুষ্টিয়ার খোকসা উপজেলায় পাপ্পু বিশ্বাস (৩৫) নামের এক যুবককে গুলি করার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ওসমানপুর ইউনিয়নের জিকে খালের কাজির ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পাপ্পু বিশ্বাস একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কলপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য ওয়াজেদ আলীর ছেলে। তাঁকে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর ওসমানপুর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে পাপ্পু মোটরসাইকেল চালিয়ে উপজেলা শহরের ভাড়া বাসায় ফিরছিলেন। ওসমানপুর গ্রামের জিকে খালের কাজির ব্রিজের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। এতে পাপ্পু গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা পাপ্পুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখান থেকে তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
আহত যুবকের বাবা ওয়াজেদ আলী বলেন, প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাঁর মোটরসাইকেল থামিয়ে ৫-৬টি গুলি চালিয়েছে। দুটি গুলি পায়ের এক দিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বেড়িয়ে গেছে। একটি গুলি হাঁটুর মধ্যে আটকে আছে। এ ছাড়া দুই হাত, পেট ও গলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, ‘গুলিবিদ্ধ যুবককে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে এখানেই চিকিৎসা দেওয়া যাবে।’
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন বলেন, পাপ্পু গুলিবিদ্ধ হওয়ার ঘটনা জানার পর থেকে ওসমানপুরে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করছে।

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক জামায়াতে ইসলামীর নেতা বেলাল উদ্দিন তাঁর কাছে ‘৫০ লাখ প্লাস’ টাকা থাকার দাবি করলেও গণনা শেষে ৭৪ লাখ পাওয়া গেছে। দুটি ব্যাগভর্তি অবস্থায় পাওয়া সব টাকা মেশিনে গণনা শেষে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ৭৪ লাখ টাকা পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
৩ মিনিট আগে
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাতকানিয়া উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীকের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ঢেমশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মজিদ কোম্পানি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
জাতীয় পার্টির (জাপা) শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনটি। এবারও দলটির শক্ত প্রার্থী আছেন এখানে। তবে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীদের অবস্থানও বেশ শক্তিশালী। তাঁরা একচুল ছাড় দিতেও নারাজ। সমীকরণ আরও জটিল করেছেন জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী।
২৪ মিনিট আগে
রাজশাহীর চারঘাট উপজেলায় দিনদুপুরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে। আজ বুধবার বেলা ২টার দিকে রামচন্দ্রপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগীর সন্দেহ, জামায়াত-শিবিরের লোক তাঁর ওপর এ হামলা চালিয়েছে।
৩৯ মিনিট আগে