Ajker Patrika

দৌলতপুরে আগুনে ৩ দোকান পুড়ে ছাই, ক্ষতি ৪০ লাখ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
দৌলতপুরে আগুনে ৩ দোকান পুড়ে ছাই, ক্ষতি ৪০ লাখ
আল্লারদর্গা বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটে পুড়ে যাওয়া দোকান। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। এতে নগদ টাকা, মোবাইল ফোন, ইলেকট্রনিক সামগ্রীসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে অন্তত ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে বাজারে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

আগুনে খোকন টেলিকম নামের একটি মোবাইল ফোনের দোকান, সোহেল হোসেনের স্যান্ডেলের দোকান এবং কুমোদ দাসের সেলুন পুড়ে যায়। আগুনের শিখা দেখে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই দোকানগুলোর অধিকাংশ মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত খোকন টেলিকমের মালিক খোকন হোসেন ও লিটন হোসেন জানান, তাঁদের দোকানে নগদ দুই লাখ টাকা, মোবাইল ফোন ও বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী ছিল। সব মিলিয়ে তাঁদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। পাশের দুটি দোকানের অন্তত ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্থানীয়রা।

ভেড়ামারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শরীফুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় তিনটি দোকান পুড়ে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত