
কুড়িগ্রামের উলিপুরে চিকিৎসকের অবহেলায় শাহ আলম (৫০) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিক্ষোভ করেছেন। পরে খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজ রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ঘটনা ঘটে। তবে চিকিৎসকেরা দাবি করেছেন, রোগীকে নিয়ম মেনেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার জোনাইডাঙ্গা এলাকার দস্ত শেখের ছেলে শাহ আলম আজ দুপুরে অসুস্থ হয়ে পড়লে তাঁর স্ত্রী আর্জিনা বেগম (৪০) তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রোগীকে দেখে পুরুষ ওয়ার্ডে স্থানান্তরের নির্দেশ দেন। পরে শাহ আলমকে ভবনের সিঁড়ি বেয়ে ওপরে তোলার সময় তিনি আরও অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মারা যান। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা হাসপাতাল চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শাহ আলমের স্ত্রী আর্জিনা বেগম বলেন, ‘আমার স্বামী পেটব্যথা ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক কোনো প্রাথমিক চিকিৎসা না দিয়েই বেডে নিতে বলেন। চিকিৎসকদের অবহেলার কারণেই আমার স্বামীর মৃত্যু হয়েছে। যদি দ্রুত চিকিৎসা দেওয়া হতো, তাহলে হয়তো বাঁচানো যেত।’
জানতে চাইলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আনারুল ইসলাম বলেন, ‘শাহ আলমকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েই বেডে স্থানান্তরের নির্দেশ দিয়েছিলাম। কিন্তু তাঁকে বেডে নিতে দেরি হয়, এতে অবস্থার অবনতি ঘটে এবং তিনি মারা যান। এখানে চিকিৎসকদের কোনো অবহেলা ছিল না।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ‘রোগীকে সংকটজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাকে নিয়ম মেনেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে সঙ্গে থাকা লোকজন বেডে নিতে দেরি করায় এমনটা ঘটে। তবু যদি কেউ চিকিৎসকের অবহেলার অভিযোগ দেন, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, এক রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতালে উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

চুয়াডাঙ্গার জীবননগরে কোল্ড স্টোরেজের পাশ থেকে তুষার (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার সন্তোষপুর-দেহাটি সড়কের জাহান মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ এলাকায় এ ঘটনা ঘটে। তুষার মেহেরপুর জেলার গাংনী উপজেলার যোগিন্দা গ্রামের লাবন মণ্ডলের ছেলে।
২২ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২৬ শিশু ভর্তি হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত তারা ভর্তি হয়। এ নিয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন শিশুর সংখ্যা ৯১। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি...
৩৯ মিনিট আগে
সীতাকুণ্ডে পাহাড় কাটার দায়ে একেএইচ লজিস্টিক ওয়ার্ল্ড নামে একটি কারখানার নিরাপত্তা কর্মকর্তাকে (সিকিউরিটি ইনচার্জ) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে পাহাড় কাটার দায়ে দুই লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের...
১ ঘণ্টা আগে
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ২২ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়। ছয়জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। আজ শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে এসব তথ্য জানান অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা...
১ ঘণ্টা আগে