
ফুলবাড়ী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন কোম্পানির নিম্নমানের কসমেটিক জব্দ করেছে। আজ সোমবার সকাল সাড়ে ৬টায় বিজিবির টহলদল আন্তর্জাতিক মেইন পিলারের সাব পিলার থেকে বাংলাদেশের ২৫০ গজ অভ্যন্তরে চরগোরকমন্ডল শয়তানের মোড় এলাকা থেকে এগুলো জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৬টায় গোরকমন্ডল বিওপি ক্যাম্পের হাবিলদার মেরাজুল ইসলামের নেতৃত্বে বিজিবি’র টহলদল চরগোরকমন্ডল শয়তানের মোড় এলাকায় চোরাকারবারিকে ধাওয়া করে। এ সময় চোরাকারবারিরা একটি বাইসাইকেলসহ কসমেটিক সামগ্রী ফেলে পালিয়ে যায়। পরে বাইসাইকেলসহ এগুলো জব্দ করে গোরকমন্ডল ক্যাম্পে নিয়ে আসা হয়।
জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে, বাইসাইকেল একটি, নিভিয়া সফট ক্রিম ৩৬০টি, ক্লিন অ্যান্ড ক্লিয়ার ক্রিম ১২৪ টি, ৩৬টি জনসন বেবি সোপ, স্ক্রিন সাইন ক্রিমসহ আরও অনেকগুলো পণ্য জব্দ করে। যার আনুমানিক মূল্য ২ লাখ ৭২ হাজার ৩৪০ টাকা।
এ বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম তৌহিদুল-আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বাইসাইকেলসহ ভারতীয় নিম্নমানের কসমেটিক সামগ্রীর আনুমানিক মূল্য ২ লক্ষ ৭২ হাজার ৩৪০ টাকা।

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলের মা ফরিদা বেগম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি চার ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
১৯ মিনিট আগে
কোস্ট গার্ড জানায়, গতকাল শনিবার বিকেল ৩টার দিকে তজুমদ্দিন উপজেলার মুক্তিযোদ্ধা বাজারসংলগ্ন মেঘনা নদীতে একটি স্টিলবডি ট্রলারে বিপুল পরিমাণ ইউরিয়া সার অবৈধভাবে মিয়ানমারে পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড তজুমদ্দিন স্টেশনের সদস্যরা অভিযান চালান।
২৮ মিনিট আগে
বাইচ শুরু হতেই নদীর দৃশ্য বদলে যায়। দুপাড়ের দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়ে টানটান উত্তেজনা। একসঙ্গে ছুটে চলা নৌকাগুলোর বইঠার আঘাতে নদীতে সৃষ্টি হতে থাকে ছোট ছোট ঢেউ। মাঝিদের গতি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দর্শকদের উত্তেজনাও। কোনো নৌকা সামান্য এগিয়ে গেলে নদীর পাড় থেকে ওঠে উল্লাস।
৩৪ মিনিট আগে
পল্লী বিদ্যুতের তদন্তে চার মাসের বিলের হিসাব তুলে ধরায় অনেকের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। তবে জুলাই ও আগস্ট মাসের তিনটি মিটারের বিল যোগ করলে মোট ১০ হাজার ৬৮১ টাকা হয়। সিফাতের গ্রাহক কপি এবং পল্লী বিদ্যুতের হিসাবেও এই পরিমাণ বিলের মিল পাওয়া গেছে।
৩৯ মিনিট আগে