কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে ফুলবাড়ী সদর ইউনিয়নের বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার হাবিবপুরে এ ঘটনা ঘটে।
মৃত রাজু মিয়া (২৩) ওই ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের হযরত আলীর ছেলে। তিনি ডিপ্লোমা প্রকৌশলী এবং ওয়াই-ফাই লাইন স্থাপনের কাজ করেন।
প্রত্যক্ষদর্শী মৃত রাজুর সহযোগী মতিউর রহমান ও মামুন মিয়া জানান, রাজু বৈদ্যুতিক খুঁটিতে উঠে ওয়াই-ফাই ফাইবার তার টাঙানোর কাজ করছিল। এ সময় অসাবধানতা বশত বিদ্যুতের তারে হাত জড়িয়ে পড়ে। এতে শর্টসার্কিটের হলে ছিটকে মাটিতে পড়ে যায়। সেখান থেকে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে মৃত্যু হয়।
ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হারুন অর রশিদ আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিক্ষুব্ধ অটোরিকশাচালক সিরাজ মিয়া বলেন, সরকারি বা প্রশাসনিক জরুরি কাজের কথা বলে পুলিশ প্রায়ই সিএনজিচালিত অটোরিকশা নিয়ে যায়। কিন্তু কাজ শেষে চালকদের কোনো ভাড়া বা জ্বালানি খরচ দেওয়া হয় না। এসব হয়রানির প্রতিবাদে তাঁরা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।
৭ মিনিট আগে
রংপুরের পাগলাপীরের ঠাকুরপাড়া এলাকায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে...
১২ মিনিট আগে
১৬ আগস্ট সকালে সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর চৌধুরীঘাটা সাগর উপকূলে অবস্থিত বারাকা শিপব্রেকিং ইয়ার্ডে একটি স্ক্র্যাপ জাহাজ কাটার কাজ করছিলেন আলাউদ্দিন। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত জাহাজের ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।
১৪ মিনিট আগে
ইসমাঈল ও নুমিনা কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে নোয়াখালীর চরমজিদ ভূঞারহাট এলাকায় ঘুরতে আসেন। তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দেন এবং ঘুরতে আসার কথা জানান।
১৭ মিনিট আগে