
তৎকালীন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য কিশোরগঞ্জ মুক্তকারী মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার কবির উদ্দিন আহমেদ (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের দেওপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমেদ বিএনপি প্রতিষ্ঠাকালীন সময়ে জেলা বিএনপির অন্যতম নেতা এবং করিমগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
তিনি ১৯৭৯, ১৯৯১ ও ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির নির্বাচনে তিনি বিএনপির সংসদ সদস্য প্রার্থী হিসেবে তৎকালীন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে নির্বাচন করেন এবং ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালের ১৭ই ডিসেম্বর তাঁর নেতৃত্ব কিশোরগঞ্জ শহর পাক হানাদার মুক্ত হয়।
মুক্তিযুদ্ধের পর তিনি নিয়ামতপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তাঁর মৃত্যুতে মুক্তিযোদ্ধা কমান্ডার ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

কোথাও চলছে মাথার আদলে ক্যাপ ঠিকঠাক করার কাজ। কেউ সেটিতে লাগাচ্ছেন কৃত্রিম চুল। তাঁদের হাতে মাথার আদলে তৈরি হচ্ছে পরচুলা। দুই, চার কিংবা দশজন নন। এই কাজ করছেন প্রায় আড়াই শ নারী। আর এই কারখানা তদারকি করছেন বিলকিস বেগম। কারখানাটির মালিক তিনি। অন্যের প্রতিষ্ঠানে পরচুলা তৈরির কাজ শিখে এখন...
১২ মিনিট আগে
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সরকার ২৪ হাজার ২৪৫ কোটি টাকা ঋণ নিয়েছে। অথচ গত অর্থবছরের একই সময়ে ঋণ নেওয়ার চেয়ে ৬ হাজার ৯২৬ কোটি টাকা বেশি পরিশোধ করেছিল সরকার।
২৬ মিনিট আগে
চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সবচেয়ে বড় অংশ বয়সে তরুণ। ১৬ থেকে ৩০ বছর বয়সী রোগীরা মোট ভর্তির ৪২ শতাংশ। মৃত্যুর হিসাবেও তরুণদের সংখ্যা উল্লেখযোগ্য। তরুণদের বেশি আক্রান্ত হওয়ার জন্য প্রথাগতভাবে বাইরে বেশি থাকাসহ কয়েকটি কারণের কথা উল্লেখ করা হয়ে থাকে।
৩১ মিনিট আগে
চাঁদাবাজি বন্ধে বিদ্যমান আইনের দুর্বলতা দূর করতে আইন সংশোধন বা নতুন আইন প্রণয়নের চিন্তা করছে সরকার। এতে চাঁদাবাজির শিকার ব্যক্তি কোনো কারণে মামলা করতে না চাইলেও পুলিশ বাদী হয়ে মামলা করতে পারবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
৩৮ মিনিট আগে