Ajker Patrika

পাকুন্দিয়ায় মাদক সেবন করে মা-বাবাকে নির্যাতন, যুবকের ৬ মাসের কারাদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি
পাকুন্দিয়ায় মাদক সেবন করে মা-বাবাকে নির্যাতন, যুবকের ৬ মাসের কারাদণ্ড
অভিযুক্ত সজিব। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবন করে দীর্ঘদিন ধরে মা-বাবাকে মারধর ও ঘরবাড়িতে ভাঙচুরের অপরাধে সজিব (২০) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ৩০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

​রোববার (১৯ জুলাই) দুপুরে উপজেলার কোষাকান্দা গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করার পর এ দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপম দাস। ​দণ্ডপ্রাপ্ত সজিব ওই গ্রামের কাঞ্চন মিয়া ও ঝর্ণা বেগম দম্পতির ছেলে।

​পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) সেলিম হোসেন রকি জানান, সজিব দীর্ঘদিন ধরে নানা ধরনের মাদকদ্রব্য গ্রহণ করে আসছিল। মাদক সেবন করে সে নিয়মিত মা-বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। এ ছাড়া মাদক কেনার টাকার জন্য ঘরের আসবাবপত্র ভাঙচুর করে পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি করত। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে পুলিশ সজিবদের বাড়িতে অভিযান চালায়। এ সময় নিজ বাড়িতে মাদক সেবন ও ভাঙচুররত অবস্থায় তাঁকে আটক করা হয়।

​পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপম দাস মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সজিবকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ টাকা জরিমানা করেন।

​ইউএনও রুপম দাস বলেন, ‘মাদক সেবন করে বাবা-মাকে নির্যাতন ও জনশৃঙ্খলা বিঘ্নিত করায় আইন অনুযায়ী এ দণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত