নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মদন উপজেলার মদন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি খাইরুল ইসলাম আকন্দ। তাঁকে ৫ আগস্টের বিভিন্ন ঘটনাসহ আরও কয়েকটি মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মদন থানার ওসি মো. তরিকুল ইসলাম। কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ডেপুটি স্পিকারের রোপণ করা মেহগনিগাছের চারা উপড়ে ফেলার মামলার আসামি বলে জানিয়েছেন কলমাকান্দা থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান।
পূর্বধলা উপজেলার ধলামুলগাঁও ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক নূরুল আমীনকেও গ্রেপ্তার করা হয়েছে এ দিন। তিনি ৫ আগস্টের পর করা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। জারিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য ইসলাম উদ্দিন শান্তকেও গ্রেপ্তার করা হয়েছে।
অপর দিকে, গতকাল সোমবার নেত্রকোনা পৌর আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আনিসুর রহমান টুটনসহ ছয়জনকে আটক করেছে নেত্রকোনা থানা-পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা থানার ওসি আবুল খায়ের।
অন্য দিকে নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সৈয়দ আল রাকিবসহ শেখ সাহেদ ও ফাহিম খান নামের তিন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ।

পিরোজপুরের নেছারাবাদ প্রতিবন্ধী কার্ড করতে সেবাগ্রহীতাদের কাছ থেকে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে দালালের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউনিয়ন সমাজকর্মী রেহানা বেগম। উপজেলা সমাজসেবা কর্মকর্তা বলেছেন, কার্ড পেতে কোনো টাকা লাগে না।
৪ মিনিট আগে
জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর সাত বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে আর বাড়ি ফেরেনি শিশুটি। এ ঘটনায় এলাকার জামিনুর ও তাঁর স্ত্রী সবুজা বেগমকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
২২ মিনিট আগে
কারিগরি ত্রুটির কারণে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট আজ রোববার বেলা ১১টা থেকে সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে প্রথম ইউনিট স্বাভাবিকভাবে চালু রয়েছে। বন্ধ ইউনিটটি চালু হতে অন্তত চার দিন সময় লাগবে বলে জানিয়েছেন রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম।
২৫ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হালিশহরে এক দশক আগে আট বছরের শিশু কন্যাকে ধর্ষণের ঘটনার মামলায় মো. মজিবর মৃধা (৬১) নামে এক আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
৩১ মিনিট আগে