
কাজের সূত্রে পাঁচ বছর আগে মালয়েশিয়ায় যান কিশোরগঞ্জের নিকলী উপজেলার আদনান রকি জোবান (২৬)। সেখানেই টিকটকে পরিচয় হয় সে দেশের তরুণী লায়লা নূর আব্দুল্লাহর (২১) সঙ্গে। টিকটক থেকে আইডি সংগ্রহ করার পর তাঁরা ফেসবুক বন্ধু হন। এক সময় দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
সাত মাসের পরিচয়ের সূত্র ধরে তিন মাস আগে জোবান ও লায়লা বিয়ের সিদ্ধান্ত নেন। তবে লায়লার ইচ্ছা ছিল, তিনি বাংলাদেশে গিয়ে সে দেশের সংস্কৃতিতে বিয়ে করবেন জোবানকে। এই ইচ্ছা পূরণের জন্য গত ২৭ সেপ্টেম্বর রাতে জোবানের সঙ্গে বাংলাদেশে আসেন তিনি। দুজনের সঙ্গে আসেন লায়লার এক চাচাতো বোন। গত ৬ অক্টোবর (শুক্রবার) মহাধুমধামে দুজনের বিয়ের অনুষ্ঠান হয়।
মালয়েশিয়ার পেরাক প্রদেশের আব্দুল্লাহ ও নূর আশেকিন দম্পতির দুই ছেলে ও এক মেয়ের মধ্যে লায়লা নূর আব্দুল্লাহ সবার বড়। লায়লা কেনাঙ্গা পয়েন্ট কন্ডামিনিমামের নিউ এরা কলেজ ইউনিভার্সিটিতে ব্যাচেলর অব ল’ এনফোর্সমেন্টের (অনার্স) শিক্ষার্থী।
আজ রোববার নিকলী উপজেলার দামপাড়া গোয়ালহাটি গ্রামে আদনান রকি জোবানের বাড়ি গিয়ে তাঁর থেকেই জানা গেল দুজনের গল্প।
স্থানীয় বাসিন্দারা জানান, বিয়ের আগের দিন ৫ অক্টোবর বিশাল আয়োজনে দুজনের গায়েহলুদ অনুষ্ঠিত হয়। গায়েহলুদের অনুষ্ঠানে লায়লা এবং জোবান উভয়ে নেচে-গেয়ে সবাইকে আনন্দ দেন। এরপর ৬ অক্টোবর দুপুরে দামপাড়া গোয়ালহাটি গ্রামের বাড়িতে বিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিয়েতে দামপাড়া গ্রামের সব মানুষকে দাওয়াত দেওয়া হয়। খাওয়া-দাওয়া শেষে বিকেলে ইসলামি বিধান অনুযায়ী তাঁদের বিয়ে অনুষ্ঠিত হয়।
দামপাড়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে জানান, তাঁদের বিয়ে নিয়ে এলাকাবাসী উচ্ছ্বসিত। বউ দেখার জন্য আদনান রকি জোবানের বাড়িতে মানুষের ভিড় লেগেই রয়েছে।

লক্ষ্মীপুরের রায়পুরে সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়ের করা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়েছেন বাদী রিনা আক্তার। শুনানি শেষে মামলাটির বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার লক্ষ্মীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচা
৪ মিনিট আগে
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটে গজ রেখে সেলাই ও পরবর্তী জটিলতায় চিকিৎসাধীন বীথি আক্তারের মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে তাঁর স্বামীর সঙ্গে হাসপাতাল পক্ষের ৫৫ হাজার টাকার আর্থিক সহায়তার বিনিময়ে আপসের নথি ছড়িয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
১৩ মিনিট আগে
সৌদি আরবে বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের একজনের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের মাদলা গ্রামে। গতকাল এ হামলার ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে
নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের জন্য ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবিতে ১২ অক্টোবর চট্টগ্রাম বন্দরের ওয়ান-স্টপ ভবনের সামনে অনশন কর্মসূচি পালন করবে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
১ ঘণ্টা আগে