
কিশোরগঞ্জে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য বিদায়ী সভাপতি ও সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনসহ ১৪০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বুধবার ভৈরব থানায় আলম সরকার নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তিনি পৌরসভার কমলপুর এলাকার বাসিন্দা ও স্থানীয় বিএনপির কর্মী।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সাবেক ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনকে প্রধান আসামি করে মামলাটি করেন কমলপুর এলাকার এক ব্যক্তি। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
অন্য আসামিরা হলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোল্লা সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, সাংগঠনিক সম্পাদক শেফায়েত উল্লাহ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মিজানুর রহমান কবির, যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকী বিল্লাহ, পৌর আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান ইকবাল, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, যুবলীগ নেতা ইমন, অরুণ আল-আজাদ, আরমান উল্লাহ, আল-আমিন সৈকত, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল হেকিম রায়হান, সাধারণ সম্পাদক জামাল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাকিব রায়হান, আওয়ামী লীগ নেতা মির্জা সুলাইমান, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিউল আলম মঈন, উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক মোশারফ হোসেন মুছা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আমির হামজা।
মামলার এজাহারে বলা হয়েছে, চলতি বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ভৈরবে সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের নির্দেশে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে দা, ছুরি, পাইপগান, শটগান ইত্যাদি নিয়ে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের ডাকবাংলো ভাঙচুর করেন।
যেটি বিএনপির কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো। এতে অফিসের পাঁচ লাখ টাকা ক্ষতিসহ আনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের জিনিসপত্র লুটপাট করেন আসামিরা। ওই ঘটনায় কয়েকজন বিএনপি নেতা–কর্মী বাধা দিতে গেলে তাঁরাও আহত হন।

ফরিদপুরের মধুখালীতে নদীভাঙন থেকে রক্ষা পেতে পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) তীর সংরক্ষণকাজের জন্য স্বেচ্ছায় জমি দিয়েছিলেন এলাকাবাসী। আরসিসি ব্লক দিয়ে নদীর তীর বাঁধাইয়ের জন্য ওই জমিতে খননকাজ করে পাউবো। কিন্তু নদীর জমির পাশাপাশি ব্যক্তিগত জমির খনন করা মাটিও নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
৫ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরামের বিরুদ্ধে এলডিডিপির (লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট) টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৬ মে লিখিত অভিযোগ দিয়েছেন জুয়েল রানা নামের এক ভুক্তভোগী।
৫ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে মামলায় দুধের শিশুকে নিয়ে কারাবন্দী ফারহানা আক্তার শিল্পীকে জামিন দিয়েছেন আদালত। বুধবার (১৩ মে) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহ জামাল মানবিক বিবেচনায় তাঁর জামিন মঞ্জুর করেন।
৫ ঘণ্টা আগে
জেলা প্রশাসনের পূর্বঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আম সংগ্রহের উৎসব। আজ বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরের ফিরোজ রোডের একটি আমবাগানে গাছ থেকে আম সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।
৫ ঘণ্টা আগে