
ঈদুল ফিতরের নামাজ মুসল্লিরা যেন নির্বিঘ্নে আদায় করতে পারেন, সেই লক্ষ্যে রোজার প্রথম ভাগেই শোলাকিয়া ঈদগাহ পরিদর্শন করেছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ। আজ সোমবার দুপুরে ঈদগাহ পরিদর্শনের পর সার্বিক বিষয় সাংবাদিকদের জানিয়েছেন পুলিশ সুপার।
পুলিশ সুপার বলেন, ‘২০১৬ সালে জঙ্গি হামলার ঘটনাটা পর্যালোচনা করেই আমরা শোলাকিয়া ঈদ জামাতের নিরাপত্তাবিষয়ক পরিকল্পনা করি। এবারও তা-ই করছি। এবার ঈদ জামাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নাই।’
মোহাম্মদ রাসেল শেখ বলেন, ‘নিরাপত্তাব্যবস্থা আমরা গতবারও চার স্তরের রেখেছিলাম। এবারও চার স্তরের নিরাপত্তাব্যবস্থা থাকবে।’
ঈদগাহ পরিদর্শনে পুলিশের অন্য কর্মকর্তারা পুলিশ সুপারের সঙ্গে ছিলেন।

চট্টগ্রামে সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) এলাকায় হাসপাতাল নির্মাণ কার্যক্রম বন্ধের ঘোষণার দাবিতে দুই দিন ধরে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এর মধ্যে গতকাল রোববার সিআরবিতে প্রস্তাবিত হাসপাতাল এলাকা পরিদর্শন করেন সড়ক, সেতু, রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এ
২৩ মিনিট আগে
মাদারীপুরে এক ব্যবসায়ীর বাড়ির গোডাউনে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার (১৯ এপ্রিল) বিকেলে মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুয়াশার বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক সুচন্দ মণ্ডল।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম হজ ফ্লাইটে জেদ্দা যাচ্ছেন ৩৭১ জন। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে জেদ্দার উদ্দেশে উড্ডয়ন করে প্রথম হজ ফ্লাইট। হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্ব
৩ ঘণ্টা আগে
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন হবে ২৯ ও ৩০ এপ্রিল। তবে এই নির্বাচনে সঠিকভাবে ভোট গ্রহণ ও গণনা নিয়ে এরই মধ্যে শঙ্কা প্রকাশ করেছে জামায়াতপন্থী আইনজীবীদের প্যানেল (সবুজ প্যানেল)। তারা এই বিষয়ে পদক্ষেপ নিতে বাংলাদেশ বার কাউন্সিলের সচিব বরাবর আবেদন করেছে। পরে বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের
৩ ঘণ্টা আগে