
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ভোটারদের ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ তুলে বরগুনা-২ আসনের জামায়াত ইসলামী ও বিএনপির প্রার্থী পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে জেলা জামায়াত কার্যালয়ে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. সুলতান আহমেদ এবং সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে ধানের শীষের প্রার্থী নূরুল ইসলাম মণি সংবাদ সম্মেলন করেন।
জামায়াত মনোনীত প্রার্থী সুলতান আহমেদ অভিযোগ করে বলেন, বিএনপি প্রার্থী নূরুল ইসলাম মণির ভাড়াটে সন্ত্রাসীরা পাথরঘাটায় জামায়াতের জনসভায় যেতে নেতা-কর্মী ও সমর্থকদের বাধা দিয়েছে। বিএনপি প্রার্থীর সমর্থকদের হামলায় সাবেক সংসদ সদস্য গোলাম সারওয়ার হিরু গুরুতর আহত হন। এ ছাড়া জামায়াতের কর্মী ফেরদৌস, সাব্বির, রাজু, মাহফুজসহ অনেকে আহত হন। জামায়াতের কর্মী-সমর্থকদের একাধিক মোটরসাইকেল ভাঙচুর এবং ৫টির বেশি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। জামায়াতের ভাড়া করা একাধিক অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। সুলতান আহমেদ দাবি করেন, বিএনপি প্রার্থী নূরুল ইসলাম মণি সদর ইউনিয়নের পদ্মাগুচ্ছ গ্রামে সভা অনুষ্ঠানের নামে টাকা বিতরণ করেছেন। বিএনপি প্রার্থীর স্বজন ও কর্মীরা বামনা, বেতাগী ও পাথরঘাটার বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে বিরোধী পক্ষের ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছেন। তালুকের চরদুয়ানী এলাকায় জামায়াত কর্মী মাওলানা মাহফুজুর রহমানকে মারধর করেছেন বিএনপি লোকজন।
এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা বিএনপি কার্যালয়ে বরগুনা-২ আসনের ধানের শীষের প্রার্থী নূরুল ইসলাম মণি সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে জামায়াতের প্রার্থীর তোলা অভিযোগ নাকচ করে দিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামীর প্রার্থীর নেতা-কর্মীরা বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহ করছে এবং নির্বাচনের আগে টাকা পাঠানোর ব্যবস্থা করছে। তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের দিন জামায়াতে ইসলামীর সদস্যরা দুপুর ১২টার মধ্যে ভোট গ্রহণ করিয়ে কেন্দ্রে অস্থির পরিস্থিতি সৃষ্টি করতে পারে। ভোট গণনার সময় কিছু কেন্দ্রে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করছে জামায়াত।
নূরুল ইসলাম মণি দাবি করেন, বরগুনা সদর ও মঠবাড়িয়া উপজেলায় জামায়াতে ইসলামীর প্রার্থীর নারী সদস্যরা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন এবং কয়েকজনকে শারীরিকভাবে হেনস্তা করেছেন।

নাটোর সোনালী ব্যাংকের প্রধান শাখার অনুকূলে ইসলামী ব্যাংক ঢাকার একটি শাখার চার কোটি টাকার নিষ্পত্তি আদেশ স্থগিত ঘোষণা করেছে সোনালী ব্যাংক। এই মোটা অঙ্কের টাকা লেনদেন করে ভোট কেনার চেষ্টার অভিযোগ করেছিলেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
৩৮ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ড্রোন দিয়ে পাখির চোখে নিরাপত্তা দেবে র্যাব। সেই সঙ্গে নিরাপত্তার স্বার্থে প্রস্তুত রাখা হবে হেলিকপ্টারও। রাজধানীর উত্তরার উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনকালে আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এসব কথা বলেন র্যাব-১ সিপিসি-২-এর কোম্পানি...
৪২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তরার ভোটকেন্দ্রগুলোতে ঝুঁকির মাত্রা অনুযায়ী বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিটি কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় এনে সার্বক্ষণিক পর্যবেক্ষণের মাধ্যমে ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করা হবে।
১ ঘণ্টা আগে
শিক্ষার্থীকে যৌন হয়রানিসহ শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৪৬তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত...
১ ঘণ্টা আগে