
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ঐতিহাসিক কুতুব শাহী মসজিদের পাকা দানবাক্স ভেঙে টাকা নিয়ে গেছে চোরের দল। গতকাল বুধবার রাতের কোনো একসময়ে দুর্বৃত্তরা মসজিদের প্রধান ফটকের সামনে ওই দানবাক্স ভেঙে লক্ষাধিক টাকা নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
মসজিদ সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় ৪৫০ বছরের পুরোনো এই মসজিদে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তের মুসল্লিসহ বহু মানুষ নামাজ আদায় করেন এবং নিয়মিত দান করেন। ফলে দানবাক্সে মোটা অঙ্কের টাকা জমা হয়েছিল। প্রতি ২-৩ মাস অন্তর অন্তর খোলা হয় দানবাক্সটি। সর্বশেষ গত মে মাসে দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল প্রায় ৯০ হাজার টাকা। সম্প্রতি অষ্টগ্রামে ২-৩টি ধর্মীয় অনুষ্ঠানের কারণে বহু মানুষের সমাগম হওয়ায় লাখ টাকার বেশি জমা পড়ার কথা।
মসজিদের ইমাম মাওলানা জালাল উদ্দীন রুমি বলেন, ‘চুরির ঘটনায় আমিও অত্যন্ত মর্মাহত। বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে আমি আশা করি।’ কী পরিমাণ টাকা ছিল, জানতে চাইলে তিনি ১ লাখ টাকার বেশি হবে বলে উল্লেখ করেন।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, ‘ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। মসজিদ কর্তৃপক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত প্রক্রিয়াধীন।’
স্থানীয়রা বলছে, মসজিদটিতে কোনো পাহারাদার বা নজরদারির ব্যবস্থা নেই। রাতের বেলায় মসজিদ ফাঁকা থাকায় দুর্বৃত্তরা সহজেই দানবাক্স ভাঙতে সক্ষম হয়েছে।

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভাতুড়িয়া গ্রামে ফেসবুকে কমেন্ট করা নিয়ে তর্কের জেরে কাপাশহাটিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম (৪৫) কে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। আবুল কাশেম ওই গ্রামের আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।
১৯ মিনিট আগে
হাসপাতাল ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর হাসপাতাল থেকে ১৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আরো ৫টি হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ছাড়া গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২টি মরদেহ হস্তান্তর করা হয়েছে।
২১ মিনিট আগে
রাজধানীর উত্তরায় বাসা ভাড়া নিয়ে চীনা নাগরিকেরা তৈরি করতেন শরীর থেকে মন আলাদা করার মতো ভয়ানক নেশাজাতীয় কৃত্রিম মাদক ‘কেটামিন’। আর এসব মাদক সাউন্ড বক্সে বিশেষ কৌশলে লুকিয়ে চোরাচালান করা হতো শ্রীলঙ্কার কলম্বো ও চীনে। এ ঘটনায় তিনজন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—পার্বত্য চট্টগ্রামের এই তিন জেলায় চলছে চাঁদাবাজির মচ্ছব। ১৯৯৭ সালের পার্বত্য চুক্তির আগে যেখানে কেবল একটি পাহাড়ি সশস্ত্র গ্রুপকে চাঁদা দিতে হতো, সেখানে বর্তমানে অন্তত পাঁচটি গোষ্ঠী এই প্রক্রিয়ায় যুক্ত। মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক ভিত্তিতে আদায় করা এই চাঁদা...
৭ ঘণ্টা আগে