
কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টি এবং দলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও নাগরিক শপথ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে ৫টায় উপজেলার খয়েরপুর-আবদুল্লাপুর ইউনিয়নের কদমচাল বাজারে এ শপথ অনুষ্ঠিত হয়।
কাদিরপুর এস এম নাথ উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আয়ূব আলী ভূঁইয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ইলিয়াস ভাস্কর, নজরুল ইসলাম মাস্টার, শিক্ষক মোবারক হোসেন মনি, ব্যবসায়ী ইউনূস মিয়া, মোয়াজ্জেম ভূঁইয়া প্রমুখ।
সভায় বক্তারা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার রাজনৈতিক নেতা অ্যাডভোকেট মো. ফজলুর রহমানের বিরুদ্ধে সম্প্রতি ‘মব’ সৃষ্টি করে ভয়ভীতি প্রদর্শন, হত্যার হুমকি ও দলীয় নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ জানান।
এ সময় যেকোনো মূল্যে ফজলুর রহমানের পক্ষে থাকার শপথ নেন কদমচাল গ্রামের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষ।

চট্টগ্রাম নগরের কোতোয়ালির দেওয়ানজী পুকুরপাড়ে নিজ বাসার দরজা ভেঙে পলি চৌধুরী (৪৬) নামে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মরদেহে পচন ধরেছে এবং শরীর কিছুটা ফুলে গেছে...
১২ মিনিট আগে
ফেনী ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তে অভিযান চালিয়ে ৬২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার (১০ মে) দুপুর ১২টার দিকে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৪ মিনিট আগে
১৫ মে থেকে রাজশাহীর বাগানগুলোয় আম নামানো শুরু হবে। প্রথমেই আসবে গুটি জাতের আম। এরপর পর্যায়ক্রমে অন্যান্য উন্নত জাতের আম পাড়া শুরু হবে। পরিপক্ব আমের বাজারজাত নিশ্চিত করতে জেলা প্রশাসন এ বছরও ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ ঘোষণা করেছে।
২৮ মিনিট আগে
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র সরবরাহে বড় ধরনের বিভ্রান্তির ঘটনা ঘটেছে। প্রমোদা সুন্দরী উচ্চবিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত পরীক্ষায় ভুলবশত ২০২৬ শিক্ষাবর্ষের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র ও উত্তরপত্র সরবরাহ করা হয়।
১ ঘণ্টা আগে