
কিশোরগঞ্জের বাজিতপুরে আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহানের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আগুনের সংবাদে স্ট্রোক করে তাঁর স্ত্রী আকলিমা বেগমের (৬৭) মৃত্যুর অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার উপজেলার হিলচিয়া ইউনিয়নের মৈতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ভুক্তভোগীর ছেলে প্রকৌশলী আবুল হায়াত শাহেনশাদ। তিনি বলেন, ‘ঘটনার সময় আমার মা পাশের মুরগির ফার্মে ছিলেন। তখন ঘরের জানালা ভেঙে ভেতরে কেরোসিন ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে রুমে থাকা এসি বিস্ফোরণ হলে আশপাশের মানুষ ছুটে আসেন। এ সময় মা চিৎকার করে দৌড় দিলে পড়ে যান।
এর কিছুক্ষণ পর তিনি বিষয়টি নিতে না পেরে স্ট্রোক করেন। পরে তাঁকে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রকৌশলী আবুল হায়াত বলেন, ‘গত ৬ ফেব্রুয়ারি আমাদের বাড়ির গেট ভাঙচুর করে, তারপর আবার ১০ ফেব্রুয়ারি বাড়ির পেছনে আগুন দেয় একটা দল। এ সময় আমার ফার্মের কর্মচারীদেরও হুমকি দেয় তারা। ৫ আগস্টের পরও আমাদের বাড়ি ভাঙচুর, আগুন, লুটপাট করা হয়। আমার বাবা বর্তমানে বাড়ি থাকেন না, পলাতক আছেন। তাঁর নামে একাধিক মামলা করা হয়েছে।’
মো. শাহজাহান বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের মৈতপুর গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং জেলা পরিষদের সাবেক সদস্য।
এ বিষয়ে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, ‘ঘটনা শুনেছি। তবে কীভাবে আগুন লেগেছে, এটা নিশ্চিত করে জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আছিয়ার নানী বলেন, ‘আমরা যদি সুষ্ঠু বিচারই না পাই, তাহলে আমার নাতনিকে ফিরিয়ে দিক। নাতনিকে তো আর ফিরে পাব না। তাই অন্তত আমরা ন্যায়বিচার চাই।’
১০ মিনিট আগে
পরিদর্শন শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে কোনো দেশের পানির গেট খুলে দেওয়ার কারণে যাতে বাংলাদেশ আকস্মিক বন্যার মুখে না পড়ে, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
১৮ মিনিট আগে
গত ১৫ আগস্ট সন্ধ্যায় ধানগড়া বাজারে প্রস্তাবিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) জায়গা নির্ধারণ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন সংসদ সদস্য আয়নুল হক। সভা শেষে গাড়িবহর নিয়ে ফেরার পথে তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে সংসদ সদস্য অক্ষত থাকলেও তাঁর গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
২৩ মিনিট আগে
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে যে গাড়ি শামীমকে চাপা দিয়েছে, সেটি জব্দ করা সম্ভব হয়নি। এমনকি গাড়িটি কী ধরনের, সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি।
২৬ মিনিট আগে