কিশোরগঞ্জের তাড়াইলের রাউতি ইউনিয়নের পুরুড়া গ্রামে নাতির মোটরসাইকেল চাপায় দাদির মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত সখিনা আক্তার (৬০) পুরুড়া গ্রামের ইসলাম উদ্দিনের স্ত্রী।
নিহতের স্বজনেরা জানান, সখিনা আক্তার (৬০) নিজ বাড়ির আঙিনায় গৃহস্থালির কাজ করার সময় নাতি হোসাইনের (২২) মোটরসাইকেল চাপা পড়ে। পরে ডাক চিৎকারে আশপাশের লোকজন সখিনাসহ মোটরসাইকেল চালক নাতি হোসাইন (২২) এবং আরোহী কাওসারকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক সখিনা আক্তারকে মৃত ঘোষণা করেন।
নিহত সখিনার পরিবার জানায়, মোটরসাইকেল চালক হোসাইন সম্পর্কে নিহত সখিনার চাচাতো ভাইয়ের নাতি।
এদিকে আহত হোসাইন এবং কাওসারকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত সখিনা আক্তারের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সখিনা আক্তারের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রামে অবস্থিত রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির মাত্রা জানতে তিন সদস্যর একটি কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সবুক্তগীন এ কথা জানান।
২ মিনিট আগে
ময়মনসিংহ জেলায় চুরি, ছিনতাই, যানজট এবং মাদক নিয়ন্ত্রণের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নবাগত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান। তিনি জানিয়েছেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি নিশ্চিত করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
৭ মিনিট আগে
কুমিল্লার মুরাদনগরে শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১৪ মার্চ) সকালে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এটি উদ্বোধন করেন। সংশ্লিষ্টরা জানান, নতুন কূপ থেকে প্রতিদিন প্রায় ৮ এমএমসিএফডি (মিলিয়ন ঘনফুট) গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।
১১ মিনিট আগে
সমাবেশে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ বলেন, নিহত তরু মিয়া অসুস্থ ছিলেন না। তাঁর মাথায় বাঁশ দিয়ে আঘাত করা হয়েছে। যে কারণে তাঁর মৃত্যু হয়েছে। আমরা এই ন্যক্কারজনক হত্যার বিচার চাই। এদিকে বিএনপির ওই কর্মী মস্তিষ্কে রক্তক্ষরণে (স্ট্রোক) মারা গেছেন বলে দাবি করেছে জামায়াত।
৩১ মিনিট আগে