Ajker Patrika

নদীর তীরে পড়ে ছিল বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মরদেহ

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
নদীর তীরে পড়ে ছিল বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মরদেহ
নিহত মো. শফিক মিয়া। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের অষ্টগ্রামে কালনী নদীর তীর থেকে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. শফিক মিয়া (৩১) খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। তিনি স্থানীয় আব্দুল্লাপুর বাজারে শ্রমিকের কাজ করতেন।

আজ শুক্রবার (১৯ জুন) সকাল ৯টার দিকে উপজেলার খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের কালনী নদী তীরে এই ঘটনা ঘটে।

গ্রামের সামনে কালনী নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাতের কোনো একসময় তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শফিক মিয়া বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন। আব্দুল্লাপুর বাজারে শ্রমিকের কাজ করতেন। সম্প্রতি স্ত্রীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। তাঁদের দুটি কন্যাসন্তান রয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায়, শফিক সাবেক স্ত্রীকে ভরণপোষণের জন্য নগদ ৫০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্তে বিষয়টি মীমাংসা করা হয়।

শুক্রবার সকালে গ্রামের সামনে নদীর তীরে মরদেহ দেখে লোকজন পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। গত রাতের কোনো একসময় তাঁকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

স্থানীয়দের ভাষ্য, শফিকের কাছে নগদ ৪০ হাজার টাকা ছিল এবং বাকি ১০ হাজার টাকা সংগ্রহের চেষ্টা করছিলেন। টাকাগুলো সব সময় নিজের কাছেই রাখতেন তিনি। ধারণা করা হচ্ছে, হয়তো এই টাকার লোভে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত