
কিশোরগঞ্জ শহরে ফুটপাতে অবৈধ দোকানপাট ও হকারদের উচ্ছেদের দাবিতে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। আজ রোববার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তাঁরা। হকারদের হামলার প্রতিবাদে গতকাল শনিবার থেকে দোকানপাট বন্ধ রেখেছেন শহরের ব্যবসায়ীরা। অন্যদিকে ব্যবসায়ীদের দাবি প্রত্যাখ্যান চেয়ে আজ সকালে হকাররাও শহরে মিছিল করেছেন।
আজ বেলা ১১টার দিকে শহরের গৌরাঙ্গ বাজার এলাকায় ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কটি আধা ঘণ্টা অবরোধ করেন ব্যবসায়ীরা।
এতে সড়কে যানজট তৈরি হয়। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।
জানা গেছে, গতকাল রাতে গৌরাঙ্গ বাজার আঠারোবাড়ি কাচারি মোড়ে পাল ট্রেডার্স দোকানের সামনে কয়েকজন হকার তাঁদের ভ্যান নিয়ে আসেন। এ সময় পাল ট্রেডার্সের মালিক শুভ কর ও কর্মচারী আলাউদ্দিন হকারদের ভ্যান সরিয়ে নিতে বলেন। এতে হকাররা খেপে গিয়ে শুভ ও আলাউদ্দিনের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করেন। তাঁদের বাঁচাতে এলে আরও পাঁচ-ছয়জন ব্যবসায়ী আহত হন। আহত ব্যবসায়ীরা কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় তাৎক্ষণিক গৌরাঙ্গ বাজার, তেরিপট্টি ও রথখোলা এলাকার ব্যবসায়ীরা তাঁদের দোকানপাট বন্ধ ঘোষণা করে বিক্ষোভ করেন।
বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, এটা এখন কিশোরগঞ্জবাসীর সমস্যা। এ সমস্যা সমাধানে ব্যবসায়ী সমিতিগুলো ঐক্যবদ্ধ হয়েছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে, যেন অচিরেই সড়কে ও ফুটপাতে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এটাই ব্যবসায়ী সমিতির অনুরোধ।
এদিকে আজ সকালে শহরের গৌরাঙ্গ বাজার এলাকায় হকাররা মিছিল করেছেন। কয়েকজন হকার বলেন, ‘আমাদের উচ্ছেদ করা মানে গরিবের পেটে লাথি দেওয়া। দোকানপাট উচ্ছেদ করা হলে কোথায় যাব আমরা? আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই—এটাই আমাদের দাবি।’
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মারধরের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অভিযোগ দিলে মামলা দায়ের করা হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, ‘ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ আছে। তাঁরা যেন দোকানপাট দ্রুত খোলেন, সে জন্য আমরা বিষয়টি নিয়ে আইনগতভাবে এগোচ্ছি।’

দিনাজপুরের ফুলবাড়ীতে শীতকালীন আগাম জাতের বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার ফসলের মাঠ এখন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, মুলা, শসা, গাজর, পালং, বরবটিসহ নানা জাতের শাকসবজির গাছে ভরে উঠেছে। মৌসুমের তুলনায় আগাম সবজিতে দাম বেশি পাওয়ার আশা করছেন তাঁরা।
১ ঘণ্টা আগে
রাজধানীর শেরেবাংলা নগরের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ক্যাম্পাসের নির্জন সড়ক, স্থানীয় বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় তারা সুযোগ পেলেই নারী শিক্ষার্থীদের সামনে করে অশালীন অঙ্গভঙ্গি, দেন শিস, ঘটে শ্লীলতাহানিরও ঘটনা। তবে ভয়, আত্মসম্মান এবং অভিযুক্তদের পরিচয় না জানার কারণে অনেকেই অভিযোগ করতে পারছেন না। এতে নিজ ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন নারী শিক্ষার
২ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় গ্যাস সিলিন্ডারবাহী আটটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ২৬ জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রীতি গ্রুপের কারখানা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে