
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এ যাবৎকালের সব রেকর্ড ভেঙে ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা মিলেছে। আজ শনিবার সকাল ৭টায় সিন্দুক খোলার পর ১১ ঘণ্টা গণনা শেষে সন্ধ্যা ৬টায় মোট টাকার পরিমাণ জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক জেসমিন আক্তার।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানান, দানবাক্সের এই টাকা এ যাবৎকালের সর্বোচ্চ। এর আগে ৩ মাস ১৪ দিন পর গত বছরের ৩০ নভেম্বর পাগলা মসজিদের দানবাক্সগুলো খুলে রেকর্ড ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা পাওয়া যায়।
জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর উপস্থিতিতে ৪ মাস ১২ দিন পর মসজিদের ১০টি দানবাক্স ও একটি ট্রাংক খোলা হয়। দানবাক্স থেকে মেলে ২৮ বস্তা টাকা। পরে সেগুলো মসজিদের দোতলায় নেওয়া হয় গণনার জন্য। দিনভর গণনার পর দানবাক্স থেকে পাওয়া যায় এসব টাকা।
দানবাক্সের কাঁড়ি কাঁড়ি টাকা গণনা দেখতে আসা হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গোবিন্দপুর বাজারের আলমগীর হোসাইন বলেন, এত টাকা কেউ একসঙ্গে দেখেনি জীবনে। এ ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। এ যেন টাকার পাহাড়। লাইনে বসে টাকা গুনছেন মাদ্রাসার শত শত শিক্ষার্থী। দেখলেই চোখ জুড়িয়ে যায়।
গণনাকাজ তত্ত্বাবধান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, সহকারী কমিশনার এস এম মেহেদী হাসান, মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান ও রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রফিকুল ইসলাম প্রমুখ।
মসজিদের সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, দানের টাকায় মসজিদের নিয়মিত খরচ চালিয়ে ব্যাংকে জমানো হচ্ছে। ব্যাংকে জমা আছে ৮০ কোটি ৭৫ লাখ ৭৩ হাজার ৫৭৬ টাকা।
নিরাপত্তার বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, টাকা গণনার পর ব্যাংকে নিরাপদে পৌঁছানোসহ নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। সারা বছরই পাগলা মসজিদে পুলিশের নিরাপত্তা থাকে।

ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের নতুন চর খাড়াকান্দি এলাকায় সোনার চেইন ছিনিয়ে নেওয়ার সময় চিনে ফেলায় ও বাধা দেওয়ায় ফলবরু নামের এক বৃদ্ধাকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়দের হাতে আটক সিরাজুলকে পুলিশ গ্রেপ্তার করেছে। পরে তাঁর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাড়ির আড়ালে পাচারের সময় ৪ কেজি ২৮০ গ্রাম কুশসহ অভিজিৎ দাস (৪০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেলে তাঁর ট্রাভেল ট্রলি তল্লাশি করে এসব
৮ মিনিট আগে
মেহেরপুরের মুজিবনগর সীমান্তে বিজিবি ও বিএসএফের মানবিক উদ্যোগে শেষবারের মতো মৃত মায়ের মুখ দেখলেন বাংলাদেশে বসবাসরত মেয়ে হাফিজা খাতুন। আজ বৃহস্পতিবার সকালে সীমান্তের শূন্যরেখায় মায়ের মরদেহ দেখার সুযোগ পান তিনি। এ সময় দুই দেশের স্বজনদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়...
১০ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে জমিসংক্রান্ত বিরোধের জেরে সোহেল হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে রায়ে অসন্তোষ প্রকাশ করেছে নিহতের পরিবার।
২৩ মিনিট আগে