Ajker Patrika

এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১৯: ৩৯
এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে দৌলতপুরের বাগোয়ান গ্রামে ক্ষতিগ্রস্ত বাড়ির সামনে সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিম। ছবি: আজকের পত্রিকা

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলা হয়েছে। বসতবাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে।

আজ শনিবার (১৪ নভেম্বর) দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী (৬৭) বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজাহারে আবদুল হালিমকে একমাত্র নামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন।

বিস্তারিত আসছে...

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত