
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের পাকুন্দিয়া পৌর সদরের শ্রীরামদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকাগামী অনন্যা পরিবহনের একটি বাস শ্রীরামদী এলাকা অতিক্রম করছিল। এ সময় হঠাৎ বাসের সামনে এক স্কুলছাত্রী চলে আসে। ওই ছাত্রীকে বাঁচাতে গিয়ে চালক দ্রুত ব্রেক কষলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি জমিতে উল্টে যায়। এতে বাসে থাকা নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হন।
ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযানে নামেন। খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস এবং সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান। আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এর মধ্যে নেত্রকোনার সম্রাট (২২), সিরাজগঞ্জের সৌরভ (২৬), কিশোরগঞ্জ সদরের কবির (২৬), পারভীন আক্তার (৫৫) ও আনতা (২৩), শরীয়তপুরের সাড়ে ৩ বছরের শিশু আনাহিতা, করিমগঞ্জের সালমান (১৮) ও আয়শা সিদ্দিকা (২৮), তাড়াইলের দুলাল মিয়া (২৮) এবং স্থানীয় শ্রীরামদী এলাকার ইকরাকে (১৩) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নার্গিস আরা চম্পা জানান, হাসপাতালে ১০ জন চিকিৎসা নিতে এসেছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে। এর মধ্যে শিশু আনাহিতাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে এবং সম্রাটকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

দিনাজপুরের ফুলবাড়ী আশ্রয়ণ প্রকল্পের সড়ক পাকাকরণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি জানিয়েছেন বাসিন্দারা। আজ বুধবার উপজেলার খয়েরবাড়ী বালুপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় তাঁরা বিক্ষোভ ও মানববন্ধন করেন। এর আগে গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত আবেদন জমা দেন বাসিন্দ
৬ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে মো. আবু সাঈদ নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ ওই গ্রামের মো. রেজাউল ইসলামের ছেলে।
১০ মিনিট আগে
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় খুলনা সিটি করপোরেশন (কেসিসি) স্বল্প আয়ের ১০০ পরিবারের মাঝে মশারি বিতরণ করেছে। আজ বুধবার সকালে ২৭ নম্বর ওয়ার্ড অফিসে প্রধান অতিথি হিসেবে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এ মশারি বিতরণ করেন।
২০ মিনিট আগে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে দায়িত্ব দেওয়ার ৫৬ দিনের মাথায় সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক শাটডাউন কর্মসূচি চলছে। আজ বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক ভেতর থেকে বন্ধ রেখে...
২১ মিনিট আগে