
টাঙ্গাইলের সন্তোষের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।
গুম ও অপহরণের ঘটনা নিয়ে ‘নাটক সাজানো’, সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইনে বিভ্রান্তিকর প্রচারণা এবং নারী নির্যাতনের মতো ঘটনার অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগ এনে গতকাল রোববার (১৪ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের মান্নান হলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলের পর তৃতীয় একাডেমিক ভবনের সামনে সমাবেশ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা কর্মীরা। সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ, সহসভাপতি রুপক আহমেদ, আশরাফুল ইসলাম রিয়ান, জামিল, সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আবির, সাংগঠনিক সম্পাদক রিমন মিয়াসহ অন্যরা বক্তব্য রাখেন।
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে। অতীতেও এই গুপ্ত সংগঠনটি গুমের ঘটনা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। এ ধরনের প্রচারণার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
বারণই নদে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি বারণই নদ পরিদর্শন করে ৪টি স্থান নদের পানির নমুনা সংগ্রহ করেছি। পানি ল্যাবে পরীক্ষা করে মাছ মরে ভেসে ওঠার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে। আর বারণই নদে ৮টি স্থানে মাছের...
২ ঘণ্টা আগে
তাঁদের বাসা দারুস সালাম মাদবর বাড়ি মসজিদের পাশে। তাঁর বাবা আব্দুল মান্নান দিনমজুরের কাজ করেন। রাতে তার মা জেসমিন টিনশেড ঘরে জানালার পাশে বসে টিভি দেখছিলেন। এ সময় জানালার বাইরে থেকে কে বা কারা গুলি করে। সেই গুলি এসে তাঁর মায়ের ডান হাতে লাগে...
২ ঘণ্টা আগে
এই সমস্যার সংকট আপনি তৈরি করেছেন। আপনি সংসদকে কার্যকর করেননি। সংসদ কার্যকর না হওয়ার কারণে আজ আন্দোলন রাজপথে গড়িয়েছে। আপনি যদি প্রথমে গণভোটের গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ করতেন, তাহলে সেই সংবিধান পরিষদে আমরা আলোচনা করতে পারতাম। কিন্তু আপনি সেটা না করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা....
২ ঘণ্টা আগে